প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

মিতিনমাসি সমগ্র
গোয়েন্দা ২৯ জানুয়ারি ২০২৪

মিতিনমাসি সমগ্র

সুচিত্রা ভট্টাচার্য

৮৪ ভিউ
৪৯ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
পার্থমেসোর সঙ্গে জমিয়ে দাবা খেলছিল টুপুর। খেলা তো নয়, যুদ্ধ শুরু হয়েছে সেই দুপুর থেকে, রবিবারের বিকেল গড়িয়ে প্রায় সন্ধে, এখনও লড়াই থামার কোনও লক্ষণ নেই। টক্কর চলছে সমানে-সমানে দুপক্ষেরই স্নায়ু টানটান, একটা কী হয়, কী হয় ভাব। কালো বোড়েটাকে ষষ্ঠ ঘরে ঠেলে দিয়ে টুপুর একবার চোরা চোখে দেখে নিল পার্থমেসোকে। মাথাখানা চৌষষ্টি খোপের বোর্ডর উপর ঝুঁকে পড়েছে, ভুরুতে ইয়া মোটা ভাঁজ। হবেই তো। মেসোর হাল এবারও মোটেই সুবিধের নয়। টুপুর খুইয়েছে একটা গজ, একটা ঘোড়া, আর দুখানা বোড়। ওদিকে মেসোর দুটো হাতিই খতম, তিন-তিনখানা সাদা বোড়ে অক্কা পেয়েছে, সাদা মন্ত্রীরও ল্যাজে-গোবরে দশা।

মেসোকে আরও চাপে ফেলতে টুপুর তাড়া লাগাল, কী গো, আর কত ভাববে? মুভ করো।

পার্থ গম্ভীর মুখে বলল, দাঁড়া, দাঁড়া। সব দিকটা বুঝে নিই।

কম্পিটিশনে খেললে তুমি কিন্তু টাইম প্রবলেমে পড়ে যাবে। কোথাও তোমায় এত সময় দেবে না।

খুব ডেঁপো হয়েছিস তো! আমাকে নিয়ম শেখাচ্ছিস? পার্থর দৃষ্টি তেরচা হল, কবে থেকে দাবায় এত ওস্তাদ বনে গেলি রে? অবনীদার সঙ্গে রোজ প্র্যাক্টিস করিস বুঝি?

বাবা আজকাল থোড়াই দাবা খেলেন।

তা হলে কি তোর মাসির ট্রেনিং?

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!