প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

অন্য বসন্ত
উপন্যাস ২৮ জানুয়ারি ২০২৪

অন্য বসন্ত

সুচিত্রা ভট্টাচার্য

২৮০ ভিউ
৯৬ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
রাতে যে আজ বাড়ি ফেরা হবে না, হিসেবে ছিল না তন্নিষ্ঠার। সকলে মিলে এমন জোরাজুরি শুরু করে দিল! মালবিকা হাত ধরে বলছে তনু প্লিজ, বন্ধুরা টানাটানি করছে, রাতভর চলবে অনন্ত হা হা হি হি—এসব ফেলে চলে যেতেও কি মন চায়! এমনিই তো কলেজ ইউনিভার্সিটির বন্ধুদের সঙ্গে যোগাযোগ ক্ষীণ এখন, মালবিকার বিয়ে উপলক্ষে তাও অনেক দিন পর কজন একসঙ্গে মিলল, আবার তারা কবে একত্র হবে তার ঠিক কী!

সাড়ে এগারোটা বাজে। সুসজ্জিত বিশাল হলঘরের কোণে রাখা ঢাউস বক্সদুটো সন্ধে থেকে নিচু গ্রামে সানাই-এর বিচ্ছুরণ ঘটাচ্ছিল, থেমেছে এইমাত্র। খাওয়া-দাওয়ার পাট শেষ, কেটারারের লোকজন বাসন গোছাচ্ছে। উজ্জ্বল আলোকিত ঘরে যত্রতত্র ভ্রাম্যমাণ গুটিকয়েক পুলক-ক্লান্ত নিকটাত্মীয়, লম্বা লম্বা সোফায় এদিক ওদিক ঘুমন্ত বাচ্চা, এলোমেলো ছড়ানো চেয়ার, পায়ে পায়ে মলিন হয়ে আসা শ্বেতশুভ্র চাদরে রঙিন কাগজের টুকরো, গড়াগড়ি খাওয়া শূন্য কোল্ড ড্রিংকসের বোতল, পিষে যাওয়া ফুল, ছেঁড়া মালা, বাতাসে চাপা আঁশটে গন্ধ—বিয়েবাড়ি এখন ভাঙা হাট।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!