প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

প্রিয়
উপন্যাস ১০ নভেম্বর ২০২৩

প্রিয়

ইমদাদুল হক মিলন

১৪২ ভিউ
৩১ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
ভালবাসা থাকলে সত্যি সব হয়!

এই যে সকালবেলা সেতুদের বাড়ির পেছন দিককার বাগানে আতাগাছের স্নিগ্ধ ছায়ায় বসে শিস দিচ্ছে দোয়েল, ভালবাসা না থাকলে দোয়েল পাখিরা কি এরকম শিস দেয়, না দিতে পারে!

আতাগাছের মাথার ওপরকার আকাশ আজ একটু বেশি নীল, বেশি স্বচ্ছ। রোদ্রছায়া আর তুলোর মতো মেঘে মেঘে আকাশ যেন আজ পুরনো আকাশ নয়। আকাশ যেন আজ এক নতুন আকাশ। আজকের আগে যেন কখনও ছিল না মানুষ কিংবা পৃথিবীর মাথার ওপর।

এও কি ভালবাসার জন্যে নয়!

যে হাওয়া এইমাত্র বইতে শুরু করেছে, শিশুর ত্বকের মতো নরম কোমল এবং আদুরে, ফুলের গন্ধে আচ্ছন্ন হয়ে আছে যে হাওয়া, ভালবাসা ছাড়া এরকম হাওয়া কি কখনও বয়!

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!