প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

তেরো পার্বণ
উপন্যাস ০৩ নভেম্বর ২০২৩

তেরো পার্বণ

সমরেশ মজুমদার

২৪৯ ভিউ
১০৩ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
দিল্লিতে প্যান অ্যাম নেমেছিল মাঝরাত্রে। সারাটা রাত চেয়ারে বসে কাটিয়ে দশটার ফ্লাইট ধরতে হয়েছে গৌরবকে। ইন্ডিয়ান এয়ারলাইন্সের প্লেনে বসে তার ক্লান্তিটুকু চলে গেল। আর কিছুক্ষণ মাত্র, তার পরেই কলকাতার মাটিতে পা রাখবে। এই তিরিশ ঘন্টার পাড়ি কোনো সমস্যাই নয় এখন। বারো বছর পর সে দেশে ফিরছে। এক যুগ।

গৌরব জানলা দিয়ে বাইরে তাকাল। নিচে মেঘ। পৃথিবীর সব আকাশের চেহারাই তো এক। কিন্তু এই মেঘগুলোকেও কেমন চেনা চেনা মনে হচ্ছে। দীর্ঘ পথে যা শোনেনি, এয়ারলাইন্সের এই প্লেনে ওঠার পর বাংলা শব্দ অনর্গল শুনছে। আসলে শব্দগুলোই মেঘগুলোকে পরিচিত চেহারা দিচ্ছে। বারোটা বছর কি দ্রুত কেটে গেল। একটা শক্ত প্রতিজ্ঞা ছিল তার। যতদিন না আর পাঁচজনের চেয়ে মাথাটা উঁচুতে না উঠবে তদ্দিন দেশে ফিরবে না। তাকে অবশ্যই প্রয়োজনীয় মানুষ হতে হবে। কাজের ক্ষেত্রে তার বিকল্প খুঁজতে হিমশিম খেতে হবে। সেই জায়গায় পৌঁছেছে আজ। প্রেসিডেন্সি থেকে ফার্স্ট ক্লাস পেয়ে বারো বছর দাঁতে দাঁত চেপে ন্যুয়র্কে পড়ে থেকে একটা জায়গা দখল করার পর কলকাতায় ফিরছে সে। উত্তেজনাটা শুরু হয়েছে ন্যুয়র্ক থেকেই। দিল্লি থেকে দমদমের যাত্রা শুরু করার পর সেটা তুঙ্গে উঠল।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!