প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

চাঁদের জানালা
উপন্যাস ০৬ অক্টোবর ২০২৩

চাঁদের জানালা

আশাপূর্ণা দেবী

১৪৭ ভিউ
৬০ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
রাত অনেকটা হয়ে গেছে।

ব্রিজে ওঠার সময় লক্ষ পড়েনি, ব্রিজ পার হয়ে রাস্তায় নেমে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ছায়ামূর্তিটায় চোখ পড়ল গৌতমের।

গৌতমের বাঁ ধার ঘেঁষে হেঁটে চলেছে।

গৌতমের থেকে অনেকখানি লম্বা।

কখন থেকে যে ও সঙ্গ নিয়েছে টের পায়নি গৌতম, হঠাৎ চোখে পড়ে যেতেই কেমন যেন চমকে উঠল।

মনে হল হঠাৎ যেন কোনও ভুলে যাওয়া, হারিয়ে যাওয়া, অথচ বড় পরিচিত কাকে দেখল। থেমে পড়ল গৌতম। ছায়ামূর্তিটাও থেমে পড়ল।

গৌতম ওর দিকে নির্নিমেষ চোখে তাকিয়ে রইল একটুক্ষণ, দেখতে চেষ্টা করল ওর ঠোঁটে তামাকে পাইপ আছে কিনা।

দেখতে পেল না।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!