প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

অশ্লীল
উপন্যাস ১৫ সেপ্টেম্বর ২০২৩

অশ্লীল

সমরেশ বসু

১২৫ ভিউ
৪৩ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
যতই সন্ধে ঘনিয়ে আসছে, ভদ্রলোকের মুখ ততই যেন শক্ত হয়ে উঠছে। যাকে বলে তেড়িয়া ভাব, সেই রকম। জানি না, এর পরে, আমাকে গলা ধাক্কা দিয়ে, এই কুপে থেকে বের করে দেবেন কি না। দিলেও আমার কিছু করার সাধ্য নেই। আমাকে করিডরেই রাত কাটাতে হবে। এমন না যে, চেয়ার কার কমপার্টমেন্টে গিয়ে, কোনও চেয়ারে বসে, রাতটা কাটিয়ে দিতে পারব। আমার মতো লোকের পক্ষে যতটা জানা সম্ভব, সেই হিসাবে জানি, এই পুরো এয়ারকন্ডিশন্ড এক্সপ্রেস ট্রেনে একটি খালি সিট নেই, একটিও চার বা দুই জনের কুপে খালি নেই। সব একেবারে ভরাভরতি, সেই কী একটা কথা যেন আছে, বর্ষার জলে ভরে ওঠা পুকুরকে বলে কী কথাটা? আহ, মমতা কাকিমার মুখে যে কথাটা প্রায়ই শুনেছি। কী কথাটা? মমতা কাকিমা বাঙাল-মানে পূর্ববাংলার মেয়ে, কিন্তু অনেকের মতে, তিনি বাঙাল’ বললে চটে যান না, যেমন আমাকে কেউ ঘটি বললে আমার বেশ মজা লাগে। ঘটি। আমি একটা ঘটি, কী তার মানে, আমি কিছুই জানি না, কিন্তু আমি যেন একটা ঘটি, পেতলের বা অ্যালুমিনিয়ামের, ভাবলেই হাসি পায়, আর মজা লাগে।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!