প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

জল-জঙ্গলের কাব্য
উপন্যাস ০১ সেপ্টেম্বর ২০২৩

জল-জঙ্গলের কাব্য

সুনীল গঙ্গোপাধ্যায়

২৮৯ ভিউ
১৭০ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
ব্যাপারটা হল কী, মনোরঞ্জন তার বউয়ের কাছে একটা মিথ্যে কথা বলে ফেলল।

তা পুরুষ মানুষ, বিয়ের পর আট মাস পার হয়ে গেছে, মাঝে মাঝে বউয়ের কাছে দু-একটা মিথ্যে কথা তো বলবেই। হাটখোলায় কোনও কাজ না থাকলেও সাতজেলিয়া চলে যায়। মোহনবাগানের নামে পাঁচ টাকা বাজি ধরে, বঙ্গেবর্গী পালায় ভাস্কর পণ্ডিত হিসেবে যার খুব নামডাক, সে-রকম মানুষের প্রতি দিন অন্তত গোটা তিনেক মিথ্যে কথা না বললে চলবে কেন? তবে এই বিশেষ মিথ্যেটি বলার সময় তারও বুক কেঁপেছিল।

নদীর ধারে একলা মনোরঞ্জন দাঁড়িয়ে ছিল বিকেলবেলা। এই সেই বিশেষ ধরনের বিকেল, যে বিকেলে পৃথিবী প্রত্যেক দিনের মতো আটপৌরে নয়। পৃথিবীরানি যেন আজ বেনারসি শাড়ি পরে, যত্ন করে সেজেগুঁজে আজ কোথাও বেড়াতে যাবেন। নদীর ওপরের আকাশ খুনখারাবি লাল। নদীর জলে লম্বা লম্বা লকলকে লাল শিখা, কিছু দূরের একটি পালতোলা নৌকো এখন ক্যালেন্ডারের ছবি হয়ে গেছে, লালের সঙ্গে পাল্লা দিয়ে আকাশের বাকি অংশ প্রগাঢ় নীল, এক ঝাঁক বেলেহাঁস চন্দ্রহার হয়ে উড়ে আসে লাল থেকে নীলের দিকে।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!