প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

একটি নারীর পুনর্জন্ম
উপন্যাস ০১ সেপ্টেম্বর ২০২৩

একটি নারীর পুনর্জন্ম

সুনীল গঙ্গোপাধ্যায়

১১২ ভিউ
৬০ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
এই স্টেশনে কখনও এত ভিড় থাকে না। ছোট, নিরিবিলি স্টেশন, কোনও রকম কলকারখানা কিংবা বাণিজ্যের কেন্দ্রও নয়। শীতকালে বাইরে থেকে কিছু মানুষ হাওয়া বদল করতে আসে, অনেক সপ্তাহ থেকে যায়, কিন্তু এখনও তো শীত পড়েনি, সে-রকম কোনও লম্বা ছুটিরও সময় নয়।

তবু ট্রেন আসার পর জানলা দিয়েই অতনু দেখতে পেল, প্ল্যাটফর্ম একেবারে লোকে লোকারণ্য। তারা কিন্তু হুড়োহুড়ি করে কামরায় উঠছে না, সবাই উৎসুক ভাবে ট্রেনের দিকে চেয়ে আছে। প্রতীক্ষা করছে কারওর জন্য।

ওপর থেকে ব্যাগটা নামিয়ে অতনু দরজার কাছে এসে দাঁড়াল। রবি নিশ্চয়ই নিতে আসবে। সব কিছু ব্যবস্থা করে রাখার জন্যই তো আগে পাঠিয়ে দেওয়া হয়েছে রবিকে। ভিড়ের মধ্যে রবিকে খুঁজতে খুঁজতে সে রবিকে দেখতে পেল না। কিন্তু হঠাৎ যেন তার দিব্যদর্শন হল।

দরজার কাছে না দাঁড়িয়ে অতনু যদি নেমে পড়ত প্ল্যাটফর্মে, তাহলে তার এ দৃশ্য দেখার সুযোগ হত না। ওপর থেকে এক সঙ্গে অনেকটা দূর পর্যন্ত দেখা যায়।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!