প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

মনের মানুষ
উপন্যাস ০১ সেপ্টেম্বর ২০২৩

মনের মানুষ

সুনীল গঙ্গোপাধ্যায়

৩২৩ ভিউ
১৭৬ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
একজন চোর ধরা পড়েছে মাঝ রাত্তিরে। তাকে বেঁধে রাখা হয়েছে উঠোনে একটা খুঁটিতে। সকালবেলা তার বিচার হবে।

গড়াই নদীর ধারে কবিরাজ কৃষ্ণপ্রসন্ন সেনের বাসগৃহে মানুষজনের সংখ্যা অনেক। তাঁর দুই স্ত্রী ও সাতটি পুত্র-কন্যা, আত্মীয়-পরিজন ও আশ্রিত, সব মিলিয়ে উনিশজন। পাকের ঘরে উনুনের আগুন নেভে না, উদয়-অস্ত চলে অন্ন-ব্যঞ্জন রন্ধন। একটি বেশ বড় বৃত্তাকার উঠোন ঘিরে মোট সাতটি টিনের চালার ঘর, একদিকে একটি কোঠা বাড়ি। গাছপালা প্রচুর।

এই গৃহ চত্বরের দুদিকে দুটি পুষ্করিণী। তার একটির ধারে ধারে কয়েক ঘর ধোপা, নাপিত ও জেলের বাস। কবিরাজ মশাই-ই তাদের জমি দিয়েছেন, তাই সংবৎসর সেবা পান। গোয়ালঘরে আছে পাঁচটি গরু এবং পাশের আস্তাবলে একটি ঘোড়া।

কবিরাজ মশাই প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করেন। তারপর এ-বাড়ির আর কারও ঘুমিয়ে থাকার উপায় নেই। ভোর হতে না-হতেই শুরু হয় কর্মযজ্ঞ। রাত্তিরেও সব কিছু মিটিয়ে বাতি নিভিয়ে দিতে অনেক দেরি হয়। তার পরেও দুজন ব্যক্তি বল্লম হাতে পাহারায় থাকে। সুতরাং এ-বাড়িতে চোর আসা অতি দুর্লভ ঘটনা।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!