প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

হৃদয়ে আঁকা ছবি
উপন্যাস ৩০ আগস্ট ২০২৩

হৃদয়ে আঁকা ছবি

কাশেম বিন আবু বকর

২১৬ ভিউ
১১১ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
অগ্রহায়নের আধা-আধি। শীত পড়ি পড়ি করেও পড়ছে না। আগে যেমন কার্তিক মাস থেকে শীত পড়তে শুরু করত, এখন তা আর পড়ে না। আগের মত বর্ষাও হয় না এখন। আকাশ ও সমুদ্র গর্ভে পারমানবিক বোমার পরীক্ষা-নিরীক্ষা করে করে এবং পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের রাসায়নিক বোমা যুদ্ধের ফলে আবহাওয়ার পরিবর্তন হয়েছে। মানুষ, পশু-পাখি ও মাছের নতুন নতুন নানা ধরনের রোগ হচ্ছে। সেদিকে বুদ্ধিজীবিদের মাথাব্যথা নেই। তাদের শুধু চিন্তা, কিভাবে আরো বেশি শক্তিশালী বোমা তৈরি করে অধিক সংখ্যক মানুষ খতম করা যায়। ভাবতে খুব আশ্চৰ্য্য লাগে, তারা কি চিন্তা করে দেখেননি, প্রতি বছর যুদ্ধ, দুর্ভিক্ষ ও মহামারীতে, সন্ত্রাসীদের হাতে, নানারকম অসুখ-বিসুখে এবং প্রাকৃতিক দুর্যোগে প্রতি মুহূর্তে কত লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে? তার উপর জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করে জনসংখ্যা বৃদ্ধি কমানোর চেষ্টা করছে। কিন্তু তবুও কি মানুষ সফল হতে পারছে? পারছে না। কারন সৃষ্টিকর্তা আল্লাহপাকের ইচ্ছাকে মানুষ বুদ্ধি খাঁটিয়ে রোধ করতে পারবে না। তিনি মহা শক্তিশালী। তাঁর শক্তির সাথে আকাশ-মণ্ডলী ও ভূ-মণ্ডলের কারো সঙ্গে তুলনা করা যায় না।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!