প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

ছায়াপথিক
উপন্যাস ২৩ আগস্ট ২০২৩

ছায়াপথিক

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

১২৪ ভিউ
৫৭ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
স্ত্রী হোন বা পুরুষ হোন, তাঁহার যদি রূপ থাকে তবে তিনি মনে মনে সে বিষয়ে সচেতন। থাকিবেন এবং গর্ব অনুভব করিবেন, ইহাই স্বাভাবিক নিয়ম। আমি কয়েকজন রূপবান পুরুষকে জানি, তাঁহারা আমাদের মত সাধারণ মানুষের সঙ্গে বেশ একটু অনুগ্রহপূর্বক কথা বলিয়া থাকেন। আর মেয়েদের তো কথাই নাই; তাঁহারা সর্বদা নিজেদের চেহারার সামনে অদৃশ্য আয়না ঝুলাইয়া রাখিয়াছেন এবং ঘুরিয়া তাহাই দেখিতেছেন।

কদাচিৎ এই বৈজ্ঞানিক নিয়মের বিপর্যয় দেখা যায়। সোমনাথ এইরূপ একটি বিপর্যয়। তাহার ডালিম-ফাটা রঙ, সুঠাম গঠন, নাক মুখ চোখ অনবদ্য; অথচ আশ্চর্য এই যে সে দিনান্তে একবারের বেশী দুইবার আয়নায় মুখ দেখে না; রূপবান বলিয়া গর্ব অনুভব করা দূরের কথা, সে এজন্য বেশ একটু কুণ্ঠিত। বেশী কথা কি, সিনেমার নায়ক সাজিয়া সকলের চোখে ধাঁধা লাগাইয়া দিবার কল্পনা। আজ পর্যন্ত তাহার মাথায় আসে নাই।

সে মধ্যবিত্ত ভদ্রগৃহস্থ সন্তান; কলিকাতার একটি ব্যাঙ্কে একশত পঁচিশ টাকা মাহিনার চাকরি করে। তাহার জন্মকর্ম সবই পশ্চিমাঞ্চলে; লক্ষৌ তাহার মাতৃভূমি না হইলেও ধাত্রীভূমি বটে। মাত্র দুই বৎসর সে চাকরি লইয়া কলিকাতায় আসিয়াছে। তাহার বয়স এখন ছাব্বিশ বৎসর; বর্তমানে সে যে পরিমাণ মাহিনা পাইতেছে তাহাতে বিবাহ করিলে দাম্পত্যজীবন সুখময় না হইতে পারে এই বিবেচনায় সে এখনও বিবাহ করে নাই।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!