প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

নির্বাচিত প্রবন্ধ
প্রবন্ধ ১৬ আগস্ট ২০২৩

নির্বাচিত প্রবন্ধ

হুমায়ুন আজাদ

১৬২ ভিউ
৭৭ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
যা কিছু সুন্দর ও স্মরণীয় ও স্বপ্নের মতো, তার সবই আমি দেখেছি ছেলেবেলায়, যখন আমি মেঘ-মাছ-পাখি-ঘেরা গ্রামে ছিলাম। তারপর যেই শহরে এলাম, চারপাশে দেখতে শুরু করলাম ছাইপাশ; তিন দশক ধ’রে যা দেখে দেখে চোখ দুটি একেবারে প’চে গেছে। এখন আর কিছুই দেখতে ইচ্ছে করে না। তাকালেই দেখি শয়তান ও ভাঁড়ের মুখ। আমার চোখ বোঝাই হয়ে গেছে আবর্জনায়; কেতুরের মতো দু-চোখ ভ’রে জ’মে উঠছে নগর, নেতা ও অভিনেত্রী। এসবে একেবারে অন্ধই হয়ে যেতাম, যদি না চোখে অদৃশ্য আঁখিতারার মতো জ্বলতো ছেলেবেলায় দেখা একরাশ অমর দৃশ্য : পাখি, নদী, মাছ, ধানের গুচ্ছ, মেঘ, কুমড়ো ফুল, গাভী, ঘাস, ঢেউ…। এসব এখন আর আমি দেখি না; কিন্তু চোখ বুজলেই দেখতে পাই পাখি উড়ছে, নদী বইছে, কুমড়ো ফুল হলদে হয়ে উঠছে নতুন বউর করতলের মতো। পাখিদের বেশ মনে পড়ে; কিন্তু আমার জগতে কোনো বিখ্যাত পাখি নেই। আমার পাখিরা আমার ছেলেবেলার মতোই অখ্যাত ও অন্তরঙ্গ; কিন্তু কী যে মনোরম! ওই সব পাখিদের আমি অনেক বছর দেখি না, কিন্তু দেখতে খুবই ইচ্ছে হয়, তাই চোখ বুজে অতীত দেখার একটি অভ্যাস হয়ে গেছে আমার। যখন আমার চারপাশের বাস্তবকে দেখতে ঘেন্না লাগে, লাগে মাঝেমাঝেই, তখনি আমি চোখ বুজি, এবং রহস্যের মতো দেখতে পাই ছেলেবেলার স্বর্গের টুকরোগুলো।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

Kindle Bangla

০৪ মে ২০২৬

@Nuruzzaman Milon
Thanks for your inspection. There was an error from our end. The download link is live now.

Nuruzzaman Milon

৩০ এপ্রিল ২০২৬

Download link doesn't work for this book