প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

অসমাপ্ত
উপন্যাস ১৪ আগস্ট ২০২৩

অসমাপ্ত

শীর্ষেন্দু মুখোপাধ্যায়

২৯৭ ভিউ
১৪৮ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
ধার নেওয়াটাকে উনি ইনকাম বলেই মনে করেন। তাই শোধ দেওয়ার ঝামেলায় আর যান না। আমি কৈলাসবাবুর কথাই বলছি। মর্জিনার বাবা। তার ফলে ওঁর বাড়িতে প্রায়ই পাওনাদারদের হামলা হয়। তারা গালাগাল করে, মারতেও যায়। কৈলাসবাবুর গুণের দিকটাও বলতে হয়, এইসব সিচুয়েশনে উনি নির্বিকার থাকতে পারেন। নির্বিকার মানে একেবারেই নির্বিকার। কোনও হেলদোল নেই, উলটে তড়পানি নেই, কথার পিঠে কথাও নয়। বড় ধরনের সাধকদের এরকম গুণ আছে বলে শুনি। তাঁরা সব পরিস্থিতিতে অটল থাকতে পারেন বলে জানি৷ কৈলাসবাবু অনেকটা সেরকমই। মর্জিনাকে আমি প্রথম দেখি একটি যোগব্যায়াম প্রদর্শনীতে। সবচাইতে কঠিন আসনগুলো দেখিয়েছিল মর্জিনা। মনে হচ্ছিল মেয়েটার শরীরে হাড়গোড় নেই। ইলাস্টিকের মতো শরীরটাকে ও যেমন খুশি বাঁকাতে পারে।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!