প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

আমার স্কুল
জীবনী, স্মৃতিচারণ ১২ আগস্ট ২০২৩

আমার স্কুল

সেলিনা হোসেন

১৩২ ভিউ
৫৪ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
যে স্কুলে আমার প্রথম লেখাপড়া শুরু হয় তার নাম লতিফপুর প্রাইমারি স্কুল। কবে স্কুলে ভর্তি হয়েছিলাম সেই তারিখ বা সাল আমার মনে নেই। শুধু মনে আছে সময়টা ছিল পঞ্চাশের দশকের মাঝামাঝি। সে সময়ে আমার বাবা বগুড়ার সেরিকালচার নার্সারিতে চাকরি করতেন। নার্সারিতে বড় বড় তুঁত বাগান ছিল। আর ছিল পলু পোকার ঘর। এইসব ঘরে পলু পোকা থেকে রেশমের গুটি তৈরি হতো। এই গুটিকে বলা হয় ককুন। ককুন থেকে রেশমের সুতো বের করে সিল্কের কাপড় তৈরি করা হতো। শুধু সিল্ক নয় গরদ, মটকা ইত্যাদি কাপড়ও তৈরি হতো। আমার বাবা এই অফিসের বড়বাবু ছিলেন। আমরা যেখানে থাকতাম সে গ্রামটির নাম ছিল গণ্ডগ্রাম। কিন্তু আমাদের বাড়িটি ছিল নার্সারির ভেতরে। আর নার্সারিটি ছিল বগুড়ার বড় রাস্তার ধারে। এখন এই রাস্তা দিয়েই ঢাকা থেকে বগুড়ায় আসতে হয়। তখন অবশ্য এই রাস্তা দিয়ে ঢাকা বগুড়ায় যাতায়াত করা যেতো না। ট্রেনে করে ঢাকায় আসতে হতো।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!