প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

সুদুর সকাল
উপন্যাস ১১ আগস্ট ২০২৩

সুদুর সকাল

বুদ্ধদেব গুহ

২২৭ ভিউ
১৪৩ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
তোমার শোবার ঘরে একটা গডরেজের আলমারি ছিল। সে আলমারির সামনে রোজ সন্ধ্যেবেলায় তুমি আমায় পড়াতে বসাতে। তুমি বসতে আলমারিতে হেলান দিয়ে, আমি তোমার সামনে খালি গায়ে খাকি হাফ প্যান্ট পরে বসে পড়াশুনা করতাম।

পড়তে বসার আগে পার্কে গিয়ে ফুটবল খেলতাম গরমের দিনে। তারপর চৌবাচ্চা থেকে ঝপাঝপ করে গায়ে জল ঢেলে চান করে নিতাম। তুমিও তার আগে গা ধুয়ে নিতে। তোমার গা দিয়ে সাবানের গন্ধ বেরতো।

তোমার গায়ের গন্ধ আমার চিরদিনই বড় প্রিয় ছিল। চান করে উঠে, তুমি বড় করে সিঁদুরের টিপ পরতে কপালে। বাড়িতে কাচা, কিন্তু পরিষ্কার শাড়ি-জামা পরতে চানের পর; তারপর নিজে হাতে বানানো এক কাপ চা খেতে। কখনো-সখনো আমি সেই চায়ের কাপের তলানিটুকু এক ঢাোকে গিলে ফেলে তোমার কাছে বকুনি খেতাম।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!