প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

আসামী হাজির
উপন্যাস ০৪ আগস্ট ২০২৩

আসামী হাজির

বিমল মিত্র

১১৬ ভিউ
৪৯ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
১৯৭১-এর নভেম্বর থেকে “আসামী হাজির” সাপ্তাহিক ‘দেশ’ পত্রিকায় ধারাবাহিক প্রকাশিত হতে থাকে। কত অনায়াসে বিমল মিত্রের কলমে একটি Positive good man জীবন্ত হয়ে ওঠে। অবশ্য এ-ধরনের চরিত্র-চিত্ৰণ তার হাতে এই প্রথম নয়। তাঁর প্রথম উপন্যাস –সাহেব বিবি গোলাম-এ, যে বই থেকে তার খ্যাতির জয়যাত্রা শুরু, তার ভূতনাথ চরিত্র থেকে শুরু করে প্রতিটি উপন্যাসে নানা নামে নানা বেশে এই সক্রিয় ভাল মানুষটির আনাগোনা আমরা দেখেছি। আসলে প্রতিবাদের এই বলিষ্ঠ কণ্ঠ লেখকের মধ্যে সর্বদাই মুখর। হতাশা, গ্লানি অন্যায়কে তিনি নির্দয় ভাবে আমাদের সামনে তুলে ধরেন, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন আমাদের সমাজ-জীবনে রাষ্ট্রে কত দুর্নীতি দুরাচার রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে; কিন্তু শুধু ওই দিকটা দেখিয়ে দিয়েই ক্ষান্ত হন না তিনি। আলোর দিকেও তার চোখ আছে। সবাই যখন অন্ধকারের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করছে তিনি তখন দু’হাত প্রসারিত করে ধরেছেন আলোর উদ্দেশে। পরম নৈরাশ্যের মধ্যে এমন করে তিনি বিশ্বাসের প্রদীপটি তুলে ধরেন যে, তাকে সেই মুহূর্তেই মনে হয়, তিনি মানুষের একজন চিরকালের অকৃত্রিম বন্ধু। জনতার কাছ থেকে জনপ্রিয়তার শিরোপা তাই তো তিনি এমন অনায়াসে অর্জন করেছেন।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!