প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

সমুদ্র বিলাস
উপন্যাস ৩১ জুলাই ২০২৩

সমুদ্র বিলাস

হুমায়ূন আহমেদ

৪১ ভিউ
১১ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
রাত তিনটার দিকে তৌহিদের কী যেন হল। বুকে চাপ ব্যথা, ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না। কী হচ্ছে? সে কি মরে যাচ্ছে? মৃত্যু কি এরকম হয়? তৌহিদ ক্ষীণ স্বরে ডাকল, রিমি, এই রিমিঃ।

রিমি এই বিছানায় তার সঙ্গেই ঘুময়। শুধু আজ ঘুমুয় নি। আজ দুপুরে দুজনের মধ্যে প্রচণ্ড রকমের ঝগড়া হয়েছে। সেই ঝগড়ার পরিণতিতে রিমি ঘুমুচ্ছে বসার ঘরের সোফায়। মশারি খাটানো যায় নি। দুটি মসকুইটো কয়েল জ্বালানো হয়েছে। তার উৎকট গন্ধে মশাদের কিছুই হচ্ছে না, দম বন্ধ হয়ে আসছে রিমির। তার একবারেই ঘুম হচ্ছে না, বার-বার ইচ্ছে করছে শোবার ঘরে মশারির ভেতর চলে যেতে। যাওয়া যাচ্ছে না, ও ঘরে যাওয়া মানে পরাজয় স্বীকার করে নেয়া।

তৌহিদ আবার ডাকল, রিমি। এই রিমি তৌহিদের গলার স্বরে এমন কিছু ছিল যে রিমি সঙ্গে-সঙ্গে উঠে বসল—তীক্ষ্ণ গলায় বলল, কী হয়েছে?

বাতি জ্বালাও, আমি মরে যাচ্ছি।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!