প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

হুমায়ূন আহমেদের শেষ দিনগুলো (২)
জীবনী, স্মৃতিচারণ ০৫ আগস্ট ২০২৩

হুমায়ূন আহমেদের শেষ দিনগুলো (২)

বিশ্বজিত সাহা

৪৩ ভিউ
২৩ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
এনটিভি’র সাউন্ডভিউ স্টুডিও গেস্টহাউস থেকে জ্যামাইকার সাটফিন ব্লুবার্ড বাসায় ওঠার কিছুদিন পরই হুমায়ূন আহমেদ ছবি আঁকা শুরু করলেন বাড়ির ‘এটিক’এ। তার ভাষায় এই ছবি আঁকার নাম—‘রঙ তুলি খেলা’। এ খেলায় ছেলে নিষাদ তাঁর সাথী।

এরমধ্যেই ‘নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ’ শিরোনামে তিনি খবরের কাগজে কলাম লেখা শুরু করেছেন। এই কলামের লেখা শুরু করেছেন এয়ারপোর্ট নামার পর থেকেই। যেদিন প্রথম লেখা শেষ করলেন, এখানে সকলের সে কী আনন্দ। ২৫ সেপ্টেম্বর প্রথম কেমোথেরাপি দেওয়ার আগে যেদিন মেমোরিয়াল হাসপাতালে আমরা তাঁর পরীক্ষা-নিরীক্ষার জন্য যাই সেদিন স্যার হাসপাতালের উল্টোদিকে বার্নস এন্ড নভেলে অনেক সময় কাটিয়েছেন। সায়েন্স ফিকশন, জোকস আর সদ্য বের হওয়ার নতুন কয়েকটি বই পছন্দ করলেন। বই নিলেন। বার্নস এন্ড নভেলের দোতলায় উঠতে অনেকগুলো পেইন্টিং সারি সারি ঝুলানো। বললেন, ছবি আঁকার সরঞ্জাম সাথে নিয়ে এসেছেন। আরও কিছু লাগবে। আমি সঙ্গে সঙ্গে পার্লসের কথা বললাম। সেদিন বাসায় ফিরেই রংতুলি আর আঁকার কাগজ নিয়ে বিশাল আয়োজন।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!