প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

স্বামী মানেই আসামি
রম্য রচনা ১৯ সেপ্টেম্বর ২০২৩

স্বামী মানেই আসামি

শিবরাম চক্রবর্তী

১১৬ ভিউ
১৬৮ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
বীরেনবাবু ধীরে ধীরে বাড়ি ঢুকলেন–চোরের মত পা টিপে টিপে। রাত ১০টা বেজে গেছে–একজন স্বামীর দণ্ডলাভের পক্ষে এই যথেষ্ট প্রমাণ–বীরেনবাবুর তাই এই চোরের দশা।

আসলে চোরের পক্ষে অবশ্যি রাত ১০টা কিছুই নয়, আসলে তারা যখন খুশি আসতে পারে, যাতায়াতের ব্যাপারে তারা অনেকটা স্বাধীন এবং আপ্যায়ালি। একটা চোরের ‘পরগৃহ প্রবেশের’ বেলায় যে স্বাধীনতা আছে, অতটুকুও তার নিজ গৃহে নেই এই কথা ভেবে বীরেনের দীর্ঘনিশ্বাস পড়ল।

বীরেনের বউ সেলাই করছিল, চাইল চোখ তুলে, কিছু বলল না। বীরেন কোটটা খুলে রেখে একটু তেরি হয়েই বসল সোফাটায়। ঝড় যে আসন্ন, মাথার উপর দিয়ে বইবে এক্ষুণি, অবহাওয়া-তত্ত্বে অভ্যস্ত হয়ে সেটা জানার তার বাকি ছিল না।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!