প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

স্বর্ণলিপ্সা
এডভেঞ্চার ৩১ আগস্ট ২০২৩

স্বর্ণলিপ্সা

কাজী আনোয়ার হোসেন

১৩৯ ভিউ
৬৩ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
‘এত বিচ্ছিরি দিনে কোন্ শালার ইচ্ছে করে প্যাচপেচে কাদার ভেতরে যেতে?’ মাথা নেড়ে স্বগতোক্তি করল রবার্ট উইলসন। জঙ্গলের মাঝে এঁকেবেঁকে বহু দূরে গেছে সরু গ্রাম্যপথ। ডিসেম্বরের হাড়-কাঁপানো শীত, সেইসঙ্গে উইণ্ডশিল্ডের ওদিকে ঝুপঝুপ বৃষ্টি। যেন কোটি কোটি কল খুলে দিয়েছে ধূসর আকাশটা। বিরূপ পরিবেশে কাজে যেতে হচ্ছে বলে খিঁচড়ে আছে রবার্টের মন। ভাবছে, কপালটা মন্দ বলেই বেরোতে হয়েছে আজ বাড়ি ছেড়ে। গত বছর এই দিনেই ওকে তালাক দিয়ে ইনভার্নেস শহরের লম্পট ওই প্লাস্টিক সার্জনের হাত ধরে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল ওর স্ত্রী লোপা। আর তাই আজকের দিনটা ছুটি পেলে বাড়িতে আর্মচেয়ারে পিঠ ঠেকিয়ে বসে গলা পর্যন্ত নির্জলা স্কচ গিলত। তাতে হয়তো একটু কমত ওর মনের জ্বালা।

ভালবেসে স্ত্রীকে সব উজাড় করে দিয়েছিল রবার্ট। তবে তাতে কোনই লাভ হয়নি। লোভী মেয়েটার জীবনে সবচেয়ে প্রিয় ছিল টাকা-পয়সা। আর আজ ওই টাকার জন্যেই ডিসেম্বরের কনকনে শীতে শেষ দুপুরের বৃষ্টি মাথায় নিয়ে রবার্ট চলেছে সার্ভে-র কাজে। ছোটবেলার বন্ধু পিটার হ্যানন আর ওর গড়ে তোলা চার্টার্ড বিল্ডিং সার্ভেয়ার ফার্ম টিকিয়ে রাখতে হলে এ ছাড়া কোনও উপায়ও নেই। লক আরডাইকের তীরে পাইন জঙ্গলের পশ্চিম সীমানায় নির্মাণ-এলাকা জরিপ করতে হবে। ওটা ফোর্ট উইলিয়াম থেকে তিরিশ মাইল উত্তরে। আগেও কমপক্ষে দশবার জরিপ করা হলেও আবারও যেতে হচ্ছে রবার্টকে ওই এলাকায়।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!