প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

সংস্কৃতির সংকট
প্রবন্ধ ১৭ সেপ্টেম্বর ২০২৩

সংস্কৃতির সংকট

বদরুদ্দীন উমর

২৪০ ভিউ
৭২ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
আমাদের সংস্কৃতির চরিত্র নিয়ে পূর্ব পাকিস্তানে এখন যে বিতর্কের সূত্রপাত হয়েছে তা দ্বারা একথাই প্রমাণিত হয় যে আমরা এখনো যথাযথভাবে নিজেদের জাতীয় এবং সাংস্কৃতিক পরিচয় নির্ধারণে সমর্থ হইনি। এসব ক্ষেত্রে যে বিভ্রান্তি, নৈরাজ্য এবং হতবুদ্ধিতা আজ পরিলক্ষিত হচ্ছে তার উৎপত্তি আমাদের বহুদিনের কুসংস্কার ও হীনমন্যতার মধ্যে। অন্যান্য দেশের মতো আমাদের দেশেও ধর্মকে ক্ষুদ্র স্বার্থসাধনের কাজে ব্যবহার করার ব্যাপারটি নোতুন কোন ঘটনা নয়। এই পুরাতন অভ্যাসের জোরেই এখন এক শ্রেণীর লোকে সাংস্কৃতিক আলোচনার ক্ষেত্রে ধর্মকে নিয়ে অনেক অবান্তর বিতর্কে অবতীর্ণ হয়েছে। ধর্মের একটি বিশিষ্ট স্থান অনেকের জীবনে আছে এবং সে কারণে তাঁদের ব্যক্তিগত জীবনও ধর্মনিষ্ঠ। এঁরা ব্যক্তিগত জীবনের বাইরে ধর্মকে নিয়ে টানাটানি করেন না এবং এঁদের ধর্মচর্চার দ্বারা সমাজের প্রগতিও ব্যাহত হয় না। সেটা হয় তাদের দ্বারা যারা ধর্মকে টেনে আনে অন্যান্য ক্ষেত্রে। এ মনোবৃত্তি এবং প্রচেষ্টার নামই সাম্প্রদায়িকতা।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!