প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

শকওয়েভ
এডভেঞ্চার ২৮ জুলাই ২০২৩

শকওয়েভ

কাজী আনোয়ার হোসেন

১২১ ভিউ
৭১ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
ঝোড়ো হাওয়ার দাপটে থেকে থেকে তুষারের চাবুক আছড়ে পড়ছে নগ্ন পর্বতের গায়ে। প্রচণ্ড ঝড়-ঝাপটা সইতে সক্ষম ফোর-হুইল-ড্রাইভেরও সাধ্য নেই এহেন দুর্যোগপূর্ণ আব- হাওয়ায় এত উঁচুতে পৌঁছায়।

পশ্চিম মঙ্গোলিয়ার বায়ান-ওলগি প্রদেশ। আলতাই পর্বতমালা।

শীতকালীন এ তুষারবৃষ্টি যে শিগগিরই মাথাব্যথার কারণ হয়ে উঠবে, সে-সম্পর্কে সম্যক ধারণা রয়েছে তৈমুরের। টানা তুষারপাতের কারণে, কে জানে, পরের বার হয়তো শিকারের সন্ধানে আসতেই পারল না এত দূর!

আরগালি ভেড়ার ক্ষুরের চিহ্ন ধরে ধরে আধ মাইলমত রুক্ষ, পাহাড়ি পথ পিছে ফেলে এসেছে তরুণ শিকারি। বহু নিচে রশি দিয়ে বাঁধা ওর টাট্টু ঘোড়া।

এ অঞ্চলের মানুষের কাছে নেকড়ে হচ্ছে সার্বক্ষণিক উদ্বেগের কারণ। তবে বহু দূর থেকেই ওগুলোর উপস্থিতি টের পাওয়ার ক্ষমতা রয়েছে আরগালির। চলার পথে জায়গায় জায়গায় থেমে বিশ্রাম নিচ্ছে পেঁচানো শিংঅলা, বিরাটাকৃতি পাহাড়ি ভেড়াগুলো। তৃপ্তির সঙ্গে চিবাচ্ছে খরখরে হিদারের চাপড়া। পালটার অনুত্তেজিত আচরণ দেখে আশ্বস্ত হয়েছে শিকারি — সহি সালামতেই রয়েছে ওর ঘোড়াটা।

শিকারে অস্বাভাবিক দক্ষতা রয়েছে ছেলেটার।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!