প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

রূপ-রূপালী
কিশোর সাহিত্য ২৬ অক্টোবর ২০২৩

রূপ-রূপালী

মুহম্মদ জাফর ইকবাল

৩২৩ ভিউ
১০১ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
হঠাৎ করে রূপার ঘুম ভেঙে গেল আর সাথে সাথে সে লাফ দিয়ে বিছানায় উঠে বসল। সাধারণত সে নিজে থেকে ঘুম ভেঙে উঠতে পারে না, প্রতিদিনই সকালবেলা সুলতানা তার গায়ে ধাক্কা দিয়ে বলে, “রূফ-রূফালী, উঠ।” সে বিড়বিড় করে বলে, “রূফ-রূফালী না রূপ-রূপালী।” সুলতানা বলে, “তাই তো কইলাম। রূফ-রূফালী।” সে তখন বলে, “তুমি মোটেও রূপ-রূপালী বলনি। বলেছ রূফ-রূফালী।” সুলতানা তখন ফিসফিস করে বলে, “দিরং কইর না। খালাম্মা কিন্তু কাঁচা খায়া ফালাইব।” রূপা তখন বলতে চায় দিরং বলে কোনো শব্দ নেই, কিন্তু সেটা আর বলে না, আম্মু তাকে কাঁচা খেয়ে ফেলতে পারে এই কথাটা সে নিজেও বিশ্বাস করে। তার আম্মু যে কোনো মানুষকে যখন খুশি কাঁচা খেয়ে ফেলতে পারেন। তার যে এত বড় ক্ষমতাশালী আব্বু সেই মানুষটাও তার আম্মুর ভয়ে কেঁচো হয়ে থাকেন। তখন রূপা আস্তে আস্তে ঘুম থেকে ওঠে। বিছানা থেকে নামে। বাথরুমে যায়।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!