প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

রাজা ওভিড্ডোর তরবারি
এডভেঞ্চার ১৭ সেপ্টেম্বর ২০২৩

রাজা ওভিড্ডোর তরবারি

অনিল ভৌমিক

১০৪ ভিউ
৩৬ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
তখন সবে ভোর হয়েছে। ফ্রান্সিসদের জাহাজের চারপাশে কুয়াশার আস্তরণ। নজরদার পেড্রো মাস্তুলের ওপর থেকে চেঁচিয়ে বলল, ডাঙা দেখতে পাচ্ছি। কুয়াশা না কাটলে আর কিছু দেখা যাবে না।

ঘুম-ভাঙা চোখে কয়েকৰ্জন ভাইকিং কেবিনঘর থেকে জাহাজের ডেক-এ উঠে এলো। তখনই হঠাৎ একটা জোর হাওয়ায় সমুদ্রের ওপর ছড়ানো কুয়াশার আস্তরণ সরে গেল। পেড্রো চেঁচিয়ে বলল, বন্দর, একটা ছোটো বন্দর দেখা যাচ্ছে। ফ্রান্সিসকে ডাকো।

ভাইকিংদের কয়েকজন ছুটে সিঁড়ি বেয়ে একটা কেবিনঘরের দরজার সামনে এলো। এই কেবিনঘরে ফ্রান্সিস আর মারিয়া থাকে। দরজায় আঙুল ঠুকে একজন ভাইকিং গলা। চড়িয়ে বলল, ফ্রান্সিস, একটা ছোটো বন্দরের কাছে এসেছি আমরা। এবার কী করব?

দরজা খুলে গেল। ফ্রান্সিস বলল, চলো। আগে সব দেখি।

ফ্রান্সিসরা ডেক-এ উঠে এলো। ফ্রান্সিস জাহাজ চালক ফ্লেজারের কাছে এলো। বলল, ফ্লেজার, জাহাজ এখনই ওই বন্দরে ভিড়িও না। সবকিছু দেখেশুনে তারপর এগোব। ফ্লেজার জাহাজ ঘোরাল।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!