প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

মৃত্যুর প্রতিনিধি
এডভেঞ্চার ১৬ ফেব্রুয়ারি ২০২৪

মৃত্যুর প্রতিনিধি

কাজী আনোয়ার হোসেন

৯২ ভিউ
৩৬ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
আকাশে চাঁদ নেই আজ। তারাও নেই। কালিগোলা অন্ধকারে। ডুবে আছে বিশ্ব চরাচর।

বড়সড় একটা জলজ দানবের মত পানির বুক চিরে তরতর করে এগিয়ে চলেছে জাহাজটা। নেভিগেশন লাইট জ্বালানো। হয়নি। আলোর বিন্দুমাত্র আভাস নেই জাহাজের আর কোথাও। বো থেকে স্টার্ন পর্যন্ত ঘুটঘুটে অন্ধকার।

ভৌতিক একটা অবয়ব। গুঁড়ি মেরে সন্তর্পণে এগোচ্ছে। হুইল হাউসে মূর্তির মত দাঁড়িয়ে আছেন জাহাজটির ব্রিটিশ। ক্যাপ্টেন, ফ্র্যাঙ্ক রকফোর্ড। ভেতরে ভেতরে সাঙ্ঘাতিক উৎকণ্ঠিত।

দুহাজার টনি লোট্টি ও মারা নিয়ে এক সপ্তাহ আগে কুয়েত এসেছিলেন রকফোর্ড বিভিন্ন ব্রিটিশ ভোগ্যপণ্য নিয়ে। আজ ফিরে। চলেছেন স্বদেশে। শূন্য জাহাজ নিয়ে। এবারই প্রথম এমনটি ঘটল। আগে কখনও শূন্য যায়নি লোট্টি ও মারা। ব্যাপারটা অকল্পনীয়।

কিন্তু কি আর করা! যেদিন কুয়েত বন্দরে নোঙর করেন। রকফোর্ড, সেই দিনই সন্ধের পর ব্রিটিশ দূতাবাসে তলব করা হয় তাঁকে। জরুরী তলব। কী-না, উপসাগরীয় বাতাসের মতিগতি ভাল নয়। ইরাক কুয়েত বর্ডারে সৈন্য সমাবেশ ঘটাতে শুরু করেছে, যে কোন মুহূর্তে যা খুশি তাই ঘটে যেতে পারে বলে সিআইএ এবং স্থানীয় ব্রিটিশ সংস্থাগুলো আশঙ্কা করছে।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!