প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

মৃত্যুদ্বীপ
এডভেঞ্চার ০৯ আগস্ট ২০২৩

মৃত্যুদ্বীপ

কাজী আনোয়ার হোসেন

১৪৮ ভিউ
৫৬ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
এপ্রিলের চার, ভোর হয় হয়।

হিমশীতল আর্কটিক সাগরের মাঝে ধবল তুষার ও নীলাভ বরফ ঢাকা রাশান দুর্গ-দ্বীপ— পোলার আইল্যাণ্ড।

এয়ারস্ট্রিপ থেকে লেজ দাবিয়ে পালাচ্ছে পুরনো বিমানটা, পিছনে ধেয়ে আসছে ভারী মেশিনগানের ঝাঁক ঝাঁক উত্তপ্ত বুলেট। একটু পর আকাশে উঠল উড়োজাহাজ। নীচে বিস্তৃত আর্কটিক সাগর, উত্তরদিকে কোথায় যেন হারিয়ে গেছে বহু দূরে।

বিমানের পাইলটের বয়স ষাট বছর, পেশায় পাইলট নন তিনি- বিজ্ঞানী, নাম, ডক্টর ম্যাকসিম তারাসভ।

তিনি জানেন, বেশিদূরে যেতে পারবেন না এই পুরনো বিমান নিয়ে। রানওয়ে ছাড়বার সময় দেখেছেন, পিছনে লেগেছে দুটো স্ট্রেলা-১ অ্যান্টি-এয়ারক্রাফট ভেহিকেল। উভচর গাড়িগুলো দেখতে প্রায় জিপগাড়ির মতই, তবে প্রতিটির পিঠে রয়েছে চারটে করে ৯এম-৩১ সার্ফেস-টু-এয়ার মিসাইল, যে-কোনও সময়ে ওগুলো লঞ্চ করা হবে।

আর বড়জোর আধমিনিট, তারপরই আকাশ থেকে ফেলে দেয়া হবে তাঁর বিমানটা।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!