প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

মাঝির ছেলে
কিশোর সাহিত্য ২৭ জুলাই ২০২৩

মাঝির ছেলে

মানিক বন্দ্যোপাধ্যায়

১৭৫ ভিউ
৬২ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
ছোটখাট স্টীমার ঘাট আটখামার। নদী এখানে খুব চওড়া। কুয়াশা যখন নদীর বুকে একটুও নেই, এপারে দাঁড়িয়ে ওপারের দিকে তাকালে মনে হবে নদীর ওপার বুঝি পিছিয়ে পিছিয়ে দূরে গিয়ে চোখের সামনে জমাটি-বাঁধা কুয়াশার মত ঝাপসা হয়ে আসছে।

সারাদিনে মোটে তিনটি স্টীমার ভেড়ে আটখামারে। সকালে, দুপুরে আর সন্ধ্যার পর। যাত্রী আর মালপত্র ওঠে নামে এত কম যে স্টীমার কোম্পানীর পরিচালকেরা তাদের টাইমটেবল দেখে আটখামার নামটা একবোরে তুলে দেবার কথাটাও মাঝে মাঝে ভাবেন।

একদিন সকালে ঘাটের কাছে ছোট একটি নৌকার গলুই-এ বসে হারু মাঝির ভাইপো নাগা খেসারির ডাল চিবোচ্ছিল। আকাশ বেয়ে সূর্য সবে হাতখানেক ওপরে উঠেছে, স্টীমার আসতে অনেক দেরি। মাঝ নদীতে একটি স্টীমার দেখা যাচ্ছে, কিন্তু এ স্টীমার ঘাটের ধারে কাছেও ভিড়বে না, দূর দিয়ে চলে যাবে। কোথায় যাবে কে জানে? সারাদিন কত জাহাজ যায় নদী দিয়ে, রাত্রে কত জাহাজ থেকে সার্চ লাইটের তীব্র আলো এসে চোখ ঝলসে দেয়, তারা কোথা থেকে আসে আর কোথায় যায় জানতে এমন ইচ্ছা করে নাগার!

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!