প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

মাই জার্নি
জীবনী, স্মৃতিচারণ ১৩ আগস্ট ২০২৩

মাই জার্নি

এ. পি. জে. আবদুল কালাম

৫৩ ভিউ
২১ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
আমার যতদূর মনে পরে, আমার বাবার দিন শুরু হতো ভোর চারটায়। আমার বাবার নাম জয়নুল আবেদীন। বাবা পরিবারের অন্য সবার আগে ঘুম থেকে উঠতেন। তারপর বাবা নামাজ পরতেন। বাবার নামাজ শেষ হতে হতে, পূর্বদিকে দিনের প্রথম আলো উঁকি দিত। নামাজ শেষে বাবা হাঁটতে বের হতেন। মূলত বাবা তার নারকেলের বাগানে হাঁটতে যেতেন। আমরা সপরিবারে রামেশ্বরামে বাস করতাম। শহরটা মন্দিরকেন্দ্রিক। তাই ধর্মীয় দিক থেকে এর পরিচিতি এবং গুরুত্ব ব্যাপক। রামেশ্বরাম তামিল নাড়ু রাজ্যের একটা ছোট শহর এবং ভারতের পূর্ব উপকূলে অবস্থিত। ভৌগোলিক কারণে এখানে সূর্য বেশ তাড়াতাড়ি উদয় হয়। আর আমাদের দৈনিক কার্যাবলিও সূর্য উদয়াস্ত এবং সমুদ্রের ঢেউয়ের তালে এগিয়ে যায়। মানুষের জীবনে শ্বাস-প্রশ্বাস যতটা স্বাভাবিক ব্যাপার, আমাদের জীবনের সাথে সমুদ্রের সম্পৃক্ততাও ততটা স্বাভাবিক ব্যাপার। আর এ কারণেই সমুদ্রের ঢেউয়ের উত্তাল শব্দ আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। বর্ষার দিনে ঝড় এবং সাইক্লোনের মতো প্রাকৃতিক বিপর্যয় ছিল আমাদের জীবনে খুবই স্বাভাবিক একটি ব্যাপার।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!