প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

মনোরমা
রহস্য রোমাঞ্চ ১৮ সেপ্টেম্বর ২০২৩

মনোরমা

পাঁচকড়ি দে

৯৯ ভিউ
৩৯ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
দেবেন্দ্রবিজয়ের সুসজ্জিত শয়ন-প্রকোষ্ঠে তাঁহার স্ত্রী রেবতী ও অন্য একটি অবগুণ্ঠন- ভারাক্রান্তা নবীনা আসীন।

কয়েক মুহূর্ত নীরবে কাটিলে কৃতাবগুণ্ঠনা, রেবতীকে মৃদুস্বরে জিজ্ঞাসা করিল, “তিনি কখন আসবেন?”

রেবতী বলিল, “এখনই এসে পড়বেন; আজ আর কোথাও কোন কাজে বার হন্ নি; এই পাড়ার মধ্যেই আছেন। বোধ হয়, কোন বন্ধুর সঙ্গে দেখা করতে গেছেন।”

“তাই ত!” বলিয়া অবগুণ্ঠনবতী দীর্ঘনিঃশ্বাস ফেলিল।

রেবতী জিজ্ঞাসিল, “তাঁকে এত দরকার কে’ন? কি হয়েছে তোমার?”

নবীনা বলিল, “কি হয়েছে আমার? আমি বড়ই বিপদে পড়েছি; তিনি ভিন্ন আর আমার উপায় নাই!”

রেবতী বলিল, “বেশ, তিনি আসুন। আমাকে তোমার লজ্জা কি? ঘোমটা খোল—একে এই প্রচণ্ড গরম, তাতে আবার তোমার ওই প্রকাণ্ড আনাভি ঘোমটা, মারা যাবে কি?”

নবীনা বলিল, “ক্ষমা করুন।” নীরবে রহিল।

এমন সময়ে বাহিরে কাহার পদশব্দ হইল।

“তিনি আছেন,” বলিয়া রেবতী ‘যেদিকে পদশব্দ হইতেছিল, সেইদিকে ধাবিত হইল।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!