প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

ভোঁদড় বাহাদুর
গল্প ১৫ আগস্ট ২০২৩

ভোঁদড় বাহাদুর

গগনেন্দ্রনাথ ঠাকুর

৭১ ভিউ
৪৫ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
আজ নবমী পুজোয় পাড়ার মল্লিকবাবুদের বাড়িতে ভয়ানক ধুম। বােমা, দুদমা, ঢাক, ঢােল, সানাই আর তিন দল ইংরেজি বাজনার বেজায় আওয়াজে অনেক রাত অবধি ঘুম এল না।

রাত একটা কি দেড়টার পর বেশ একটু তন্দ্রা আসছিল। এমন সময় আমার কানের কাছে কে বললে, “কি ভায়া, আমায় চিনতে পার ?”

ধড়মড়িয়ে উঠে দেখি, আমাদের চৌতলার ছাতের বুড়ো ভোঁদড় খুব জমকালাে মখমলের সাজ-গােজ পরে আমার খাটের পাশে দাড়িয়ে সিগার ফুঁকছে।

অনেক দিন পরে তাকে দেখে বড় খুশি হলুম। একটা চেয়ারে তাকে বসিয়ে জিগগেস করলুম, “ভোঁদড় দাদা, এত রাত্তিরে সাজ-গােজ করে কোথায় চলেছ ? , মল্লিকবাবুদের বাড়ি নিমন্ত্রণ ছিল বুঝি ?”

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!