প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

ভবঘুরে ও অন্যান্য
গল্প ১৪ নভেম্বর ২০২৩

ভবঘুরে ও অন্যান্য

সৈয়দ মুজতবা আলী

১১৮ ভিউ
৫৭ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
রবীন্দ্রনাথ গত হলে বোম্বায়ে তাঁর স্মরণে সম্মিলিত এক শোকসভায় শুনতে পাই, আসুন আমরা রবীন্দ্রনাথের অকালমৃত্যুতে–

সেই সর্বব্যাপী শোকের মাঝখানে ওই, অকালমৃত্যু কথাটি শুনে কারও কারও অধরপ্রান্তে ম্লান হাসির সামান্যতম রেখাঁটি ফুটে উঠেছিল। সকলেই বোধহয় ভেবেছিলেন, আশিতে পরলোকগমন ঠিক অকালমৃত্যু নয়!

আমি কিন্তু সচেতন হলুম- সত্যই তো, যদিও মহিলা হয়তো চিন্তা করে অকালমৃত্যু বাক্যটি ব্যবহার করেননি, কথাটি অতিশয় সত্য। যে-কবি প্রতিদিন নিত্য নবীনের সন্ধানে তরুণের ন্যায় উগ্রীব, তাকে নব নব রূপে-রসে পরিবেশন করার সময় যাঁর লেখনীতে নবীন অভিজ্ঞতা ও প্রাচীন প্রকাশ-দক্ষতা সমন্বিত হয়, চৈতন্যহীন হওয়ার কয়েক দণ্ড পূর্বেও যিনি অধ্যাত্মলোকে এক নবীন জ্যোতির সন্ধান পেয়ে সে-জ্যোতি কখনও ছন্দ মেনে, কখনও মিল না মেনে তারই উপযোগী ভাষায় প্রকাশ করার সময় কঠিন রোগপীড়ন সম্বন্ধে সম্পূর্ণ অচেতন, যিনি আরও দীর্ঘ সুদীর্ঘকাল অবধি আরও নবীন নবীন অভিজ্ঞতার জন্য প্রস্তুত— আশি কেন দুই শতেও তাঁর লেখনী স্তব্ধ হলে সে মৃত্যু অকালমৃত্যু। পক্ষান্তরে সাহিত্যের ইতিহাসে এমন বহু কবির উল্লেখ পাই, যাদের সৃষ্টিসত্তার মৃত্যু হয়েছে চল্লিশে দেহত্যাগ যদিও তারা করেছেন নব্বইয়ে।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!