প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

ফোকলা দিগম্বর
রম্য রচনা ১২ আগস্ট ২০২৩

ফোকলা দিগম্বর

ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়

৯৩ ভিউ
৪৬ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
এই বাটীতে ডাক্তারবাবু আছেন?

বাহির হইতে একজন এই কথা জিজ্ঞাসা করিল।

এ বাড়ীতে ডাক্তার আছেন?

আগ্রহেব সহিত পুনরায় কে এই কথা জিজ্ঞাসিল। বামা-কন্ঠ বলিয়া বোধ হইল।

রাত্রি তখন প্রায় দশটা বাজিয়াছে। আমার আহারের স্থান হইযাছে। আমি আহার করিতে যাইতেছি।

কে এই কথা জিজ্ঞাসা করিতেছে, তাহা দেখিবার নিমিত্ত লণ্ঠনটি হাতে লইয়া, আমি বাহিরে আসিলাম। দ্বারের নিকট যাই গিয়া উপস্থিত হইয়াছি, আর পুনরায় সেই স্বর অতি আগ্রহ সহকারে আমাকে জিজ্ঞাসা করিল,–মহাশ্য কি ডাক্তার?

লণ্ঠণটি আমি তুলিয়া ধবিলাম। তখন আলোকের সহায়তায় দেখিতে পাইলাম যে, একটি স্ত্রীলোক এই কথা জিজ্ঞাসা করিতেছিল। স্ত্রীলোক বটে; কিন্তু বয়স্কা নহে। পূর্ণযুবতীও তাহাকে বলিতে পারি না; কারণ, তাহার বয়স ত্রয়োদশ কি চতুর্দশ বৎসরের অধিক হইবে না।

আমি বিস্মিত হইলাম। একে স্থান কাশী, তাহাতে রাত্রিকাল। রাত্রি দশটার সময় এরূপ অল্পবয়স্কা বাঙ্গালীব মেয়ে ঘর হইতে বাহিব হইয়াছে কেন? বালিকা কি হতভাগিনী? জঘন্য ব্যবসায়-অবলম্বিনী?

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!