প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

প্লেটোর সংলাপ
অনুবাদ ১০ সেপ্টেম্বর ২০২৩

প্লেটোর সংলাপ

সরদার ফজলুল করিম

১৩১ ভিউ
৪২ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
এথেন্সবাসীগণ! আমি জানি না, আমার অভিযোগকারীগণ কীভাবে আপনাদের প্রভাবিত করতে সক্ষম হয়েছে। কিন্তু একথা সত্য, তাদের বিশ্বাস উৎপাদনকারী বক্তৃতা এত সুন্দর হয়েছে যে, আমি নিজেকে পর্যন্ত বিস্মৃত হয়েছি। তথাপি, তারা একটি কথাও সত্য বলেছে বলে আমি মনে করিনে। কিন্তু তাদের বিবৃত মিথ্যাভাষণের মধ্যে একটি মিথ্যা আমাকে বিস্মিত করেছে। তারা আপনাদের সাবধান করে বলেছে, যেন আপনারা আমার বাগ্মিতা সম্পর্কে সতর্ক থাকেন, যেন আমি আপনাদের প্রতারণা করতে সক্ষম না হই। তারা একথা জানে যে, আমি মুখ খুললেই তাদের মিথ্যাভাষণ ধরা পড়ে যাবে। আপনারা দেখতে পাবেন, বাগিতায় আমি কিরূপ ব্যর্থ। সুতরাং আমার বাগিতার অর্থ যদি সত্যভাষণ না হয়, তা হলে আমার সম্পর্কে তাদের সতর্কবাণী উচ্চারণ তাদের পক্ষেই লজ্জার বিষয়। কিন্তু আমার বাগ্মিতার অর্থ যদি সত্যভাষণ হয়, তা হলে আমি স্বীকার করব, আমি অবশ্যই একজন বাগ্মী। কিন্তু আমার অভিযোগকারীগণের বাগ্মিতার সাথে আমার বাগ্মিতার পার্থক্য বিরাট। আমি আপনাদের পূর্বেই বলেছি তারা একটি কথাও সত্য বলে নি। আমি আপনাদের নিকট সমগ্র সত্যকেই উপস্থিত করব। অবশ্য আমার সে বক্তৃতা তাদের বক্তৃতার ন্যায় আড়ম্বরপূর্ণ শব্দ-সম্ভারে সজ্জিত হবে না।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!