প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ
জীবনী, স্মৃতিচারণ ২৫ অক্টোবর ২০২৩

পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ

আহমদ ছফা

৩৫২ ভিউ
১৬৬ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
উনিশ শ’ তিরানব্বই সালের আগস্ট মাসে এই চারতলার চিলেকোঠার মতো ঘরটিতে আমি থাকতে আসি। আমার লোকেরা বলল, চারতলায় একটা ঘর পাওয়া গেছে, আপনি গিয়ে একবার দেখে আসুন, পছন্দ হয় কি না। আমি বললাম, যাওয়া-যাওয়িতে কাজ নেই, যখন পাওয়া গেছে একেবারে ঠিক করে ফেল। তারা ভাড়া ঠিক করল, রীতিমতো দরদস্তুর করে আগাম ছ’মাসের জায়গায় তিন মাসে নামিয়ে আনল। যখন চুক্তি করার কথা উঠল, বাড়িঅলা ভদ্রলোক বেঁকে গেলেন। তিনি জেদ ধরে বসলেন, যে-লোক বাড়িতে থাকবে, তার সঙ্গে বাতচিত না করে তিনি তাঁর বাড়ি ভাড়া দিতে রাজি নন। আমার লোকেরা এসে জানাল, এই তো মোটে চার বাড়ি পর, আপনি একটু গিয়ে ফাইনাল কথা বলে আসুন।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!