প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

পুরুষের চোখ
গল্প ০২ আগস্ট ২০২৩

পুরুষের চোখ

সুনীল গঙ্গোপাধ্যায়

১৩৩ ভিউ
৭০ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
রাজকন্যা সুকন্যা একলা একলা বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলেন। মানুষের সঙ্গ আর তার ভাল লাগে না ; চেনা-অচেনা কোনো পুরুষ তাকে দেখলেই হাঁ করে তাকিয়ে থাকে, সেই দৃষ্টির মধ্যে আছে লোভ। আর মেয়েরা তাকে ঈর্ষা করে। সুকন্যার কোনাে বন্ধু নেই, তার জন্য দায়ি ওঁর রূপ। এমন রূপ বুঝি মানুষের হয় না!

সুকন্যার বিয়ের ব্যাপারেও দারুণ গােলযােগ। দেশ-বিদেশ থেকে রাজকুমারেরা এসে পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করছে, সবাই সুকন্যাকে চায়। সুকন্যা যেন শুধু একটা লােভনীয় ভােগবস্তু। সুকন্যা এর প্রতিশোধ নেন নিষ্ঠুরভাবে! রাজকুমারদের লড়াইতে নামিয়ে তিনি কৌতুক বােধ করেন। কারুকেই বিয়ে করতে তার মন চায় না।

সুকন্যার বাবার চার হাজার স্ত্রী। এমন ভােগী রাজা আর ভূ-ভারতে নেই। ছেলেবেলা থেকেই বাড়িতে সর্বক্ষণ উৎসবের মাতামাতি দেখে দেখে ভােগ বিলাসের প্রতি সুকন্যার ঘেন্না ধরে গেছে।

রাঙজা শৰ্ষাতি তার সমস্ত স্ত্রী এবং প্রচুর লােক-লস্কর নিয়ে বনে এসেছেন বিহার করতে, সুকন্যাকেও সঙ্গে আসতে হয়েছে। কিন্তু তিনি দূরে দূরে থাকছেন।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!