প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

পাথরের ফুলদানি
এডভেঞ্চার ১৭ সেপ্টেম্বর ২০২৩

পাথরের ফুলদানি

অনিল ভৌমিক

১৩৮ ভিউ
৫২ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
গতকাল গভীর রাতে পেড্রো সমুদ্রতীর দেখেছিল। কয়েক মাস পর ওরা ডাঙার খোঁজ পেল। ফ্রান্সিসের বন্ধু রা খুশিতে তখন লাফালাফি করছে। ফ্রান্সিসেরও ঘুম ভেঙে গেল। মারিয়াও খুশি। বলল–ডাঙা দেখা গেছে। ঐ ডাঙায় যারা থাকে তাদের সঙ্গে কথা বলতে পারলে জানা যাবে আমরা কোথায় এলাম। আমাদের দেশই বা কতদূরে।

–হ্যাঁ। তা জানা যাবে। ফ্রান্সিস বলল। তারপর বিছানা থেকে উঠে বলল– কিন্তু অজানা জায়গায় নামা বিপজ্জনক।

–সেই ভয় পেলে তো কিছুই করা যায় না। মারিয়া বলল।

তখনই দরজায় টোকা দেবার শব্দ হল। ফ্রান্সিস দরজা খুলল। হ্যারি দাঁড়িয়ে। হ্যারি হেসে বলল–ডাঙা দেখা গেছে। এখন এটাই ভাববার যে আমরা এখানে নামবো কি না।

ফ্রান্সিস বলল–নেমে লোকজনের দেখা পেলে তবে তো বুঝতে পারবো কোথায় এলাম।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!