প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

নতুন দশ রহস্য
রহস্য রোমাঞ্চ ২৭ সেপ্টেম্বর ২০২৩

নতুন দশ রহস্য

স্যার আর্থার কোনান ডয়েল

৮২ ভিউ
৪২ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
লিভারপুল শহর থেকে মাইল দশেক দূরে বিশপস্ ক্রসিং নামে একটা ছোট গ্রামে এক ডাক্তার থাকতেন। তাঁর নাম ডাঃ অ্যালোইসিয়াস লানা। তিনি কেনই বা এই অখ্যাত গ্রামে এলেন বা তার পূর্বপরিচয় কী–এ ব্যাপারে কেউ বিশেষ কিছু জানত না। কেবল এটা সবাই জানত যে তিনি গ্লাসগো শহর থেকে বিশেষ সম্মানের সঙ্গে ডাক্তারি পাশ করেছিলেন। এও বোঝা যেত যে তিনি বিদেশি–সম্ভবত স্পেনের লোক। গায়ের রং প্রায় ভারতীয়দের মতো–ফ্যাকাশে ফরসা নয়। মাথার চুল কালো কুচকুচে। ঘন কালো ভ্র জোড়ার নীচে ঝকঝকে চোখে বুদ্ধির ছাপ। ব্যবহার ও চলাফেরায় যথেষ্ট আভিজাত্য। লোকে তাকে কালো ডাক্তার বলে উল্লেখ করত–প্রথমদিকে কৌতুকে, পরে সম্মানের সঙ্গে।

ডাঃ লানা মেডিসিন এবং সার্জারি–দুটোতেই ছিলেন সমান পারদর্শী। এমনকী লিভারপুলের মত বড় শহরের ডাক্তারদের থেকেও তাঁর খ্যাতি বেশি ছিল। লিভারপুলের এক লর্ড-এর ছেলেকে অস্ত্রোপচার করে সারিয়ে ডাঃ লানা বেশ নাম করেছিলেন। আর তার সুন্দর চেহারা ও বিনীত ব্যবহারের জন্যও সবাই তাকে পছন্দ করত। কেউ আর তার বংশপরিচয় নিয়ে মাথা ঘামাত না।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!