প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

নকল কিশোর (তিন গোয়েন্দা)
কিশোর সাহিত্য ৩১ জুলাই ২০২৩

নকল কিশোর (তিন গোয়েন্দা)

রকিব হাসান

১৪০ ভিউ
৫৭ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
আরে, গেল কোথায়! এখানেই তো ছিল! চেঁচিয়ে উঠল মুসা আমান।

ঝট করে তার দিকে তাকাল কিশোর আর রবিন। মোবাইল হোমে তিন গোয়েন্দার গোপন হেডকোয়ার্টারে রয়েছে ওরা।

কি গেল কোথায়? জানতে চাইল রবিন।

কড়া চোখে দুজনের দিকে তাকিয়ে রয়েছে মুসা। কেন, জান না?

নিরীহ ভঙ্গিতে মাথা নাড়ল রবিন।

কি জানি না? জিজ্ঞেস করল কিশোর।

দেখ, বিরক্ত ভঙ্গিতে হাত নাড়ল মুসা। সাংঘাতিক খিদে পেয়েছে আমার। এসব রসিকতা ভাল্লাগছে না! খেয়ে ফেলে থাকলে বল।

আমরা তোমার খাবার খেতে যাব কোন দুঃখে? আর তোমার মত খাই খাই করি নাকি?

সত্যি বলছ খাওনি?

না।

সরিয়েও রাখনি, মজা করার জন্যে?

না, এবার জবাব দিল রবিন। আমরা তো আমাদের কাজেই ব্যস্ত।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!