প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

ধ্বংস পাহাড়
এডভেঞ্চার ০২ আগস্ট ২০২৩

ধ্বংস পাহাড়

কাজী আনোয়ার হোসেন

১৫১ ভিউ
৮৫ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
কাপ্তাইয়ে কার্যরত আইইকো, অর্থাৎ স্যানফ্রান্সিসকোর ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানির চীফ ইঞ্জিনিয়ার মিস্টার আর.টি. লারসেন তাঁর সুদৃশ্য বাংলোর সামনে। লনে বসে কফির কাপটা মুখে তুলতে গিয়ে স্তব্ধ বিস্ময়ে কিছুক্ষণ চেয়ে রইলেন সামনে দাঁড়ানো লোকটার মুখের দিকে। ভুরু জোড়া কুঁচকে গেছে তার। একটা আঙুল দিয়ে বর্মা চুরুটের পুরু ছাই ঝাড়লেন। তারপর ভাঙা উর্দুতে বললেন, বল কী, আবদুল! এ কি সম্ভব?

ফ্রন্টিয়ারের আবদুর রহমান উত্তেজিত কণ্ঠে বলল, হামি নিজে তিন দিন দেখছি, স্যর। কেউ হামার কোথা বিশওয়াস করে না, হাঁসি উড়ায়। শেষতক আপনার কাছে আসছি, হাজুর। হামি কসম খেয়ে…’

‘আমাকে দেখাতে পারো? ওকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন মি. লারসেন।

‘আলবাত! আর আধঘণ্টা পরেই আসবো তারা। ওই স্পীড বোট হামাদের, ফিশারীরও না। আজই দেখাতে পারি আপনাকে, হাজুর।’

‘বেশ, আমি তোমাকে হেসে উড়িয়ে দেব না। তুমি যাও, আমি ঠিক সাতটার সময় ড্যামের ওপর আসছি।’

খুশি মনে সাহেবের বাংলো থেকে বেরিয়ে এল আবদুর রহমান। একবার ভাবল, আজ যদি ওরা না আসে? বোকা বনতে হবে সাহেবের কাছে।যাক, দেখা যাক কী হয়।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!