প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

দ্য মিস্টিরিয়াস আইল্যাণ্ড
এডভেঞ্চার ০৯ মার্চ ২০২৪

দ্য মিস্টিরিয়াস আইল্যাণ্ড

জুল ভার্ন

১৩৭ ভিউ
৬৩ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
ঝোড়ো হাওয়ার গর্জনকে ছাপিয়ে হাওয়ায় একটা আর্ত স্বর বেজে উঠল, আমরা কি উপরে উঠেছি আবার?

উত্তর এল, না, আমরা নেমে যাচ্ছি।

অন্য আর-একটা গলা শোনা গেল, বেলুনের বোঝাগুলো কেউ তাড়াতাড়ি ফেলে দাও!

অনেক আগেই বেলুন খালি করে সব বোঝা ফেলে দেয়া হয়েছে।

তবু বেলুন একটুও উপরে উঠছে না?

সে-কথার কোনো উত্তর এল না, বরং আবার সেই প্রশ্নটাই করে বসলেন অন্য-কেউ : বেলুনটা কি একটু-একটু করেও উপরে উঠছে না?

না। নিচে সমুদ্রের ঢেউয়ের শব্দ শোনা যাচ্ছে।

একটা চীৎকার শোনা গেল, সর্বনাশ! বেলুনের ঠিক নিচেই সমুদ্র! বেলুন বোধহয় সমুদ্র থেকে পাঁচশো ফুট উপরে নেই!

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!