প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

দ্য গ্রেট ট্রান্সফর্মেশন: আমাদের ধর্মীয় ঐতিহ্যের সূচনা
ইতিহাস ও ঐতিহ্য ১১ সেপ্টেম্বর ২০২৩

দ্য গ্রেট ট্রান্সফর্মেশন: আমাদের ধর্মীয় ঐতিহ্যের সূচনা

কারেন আর্মস্ট্রং

১৮৫ ভিউ
৭৮ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
সম্ভবত প্রতিটি প্রজন্মই নিজেদের ইতিহাসের এক বাঁকে এসে পৌঁছেছে বলে মনে করে, কিন্তু আমাদের বিভিন্ন সমস্যাকে বিশেষভাবে নিয়ন্ত্রণের অতীত মনে হয়, আমাদের ভবিষ্যৎ ক্রমবর্ধমানহারে অনিশ্চিত ঠেকে। আমাদের বহু সমস্যাই এক গভীরতর আধ্যাত্মিক সংকটকে আড়াল করে। বিংশ শতাব্দীতে আমরা নজীর বিহীন মাত্রায় সহিংসতার বিস্ফোরণ লক্ষ করেছি। অন্যের ক্ষতি করার, ক্ষতবিক্ষত করার ক্ষেত্রে আমাদের সামর্থ্য দুঃখজনকভাবে অসাধারণ অর্থনৈতিক ও বৈজ্ঞানিক অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে অগ্রসর হয়েছে। আমরা যেন আমাদের আগ্রাসী মনোভাবকে নিয়ন্ত্রণ এবং একটি নিরাপদ ও উপযুক্ত সীমানায় বেঁধে রাখার মতো প্রজ্ঞার অভাবে ভুগছি। হিরোশিমা ও নাগাসাকির আকাশে প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ আমাদের আধুনিক সংস্কৃতির অসাধারণ সাফ্যল্যের একেবারে অভ্যন্তরে বাস করা বিনাশী আত্মধ্বংস-কে উন্মুক্ত করে দিয়েছে। আমরা এখন পৃথিবীকে আর পবিত্র না ভেবে স্রেফ ‘সম্পদ’ মনে করি বলেই পরিবেশগত বিভিন্ন বিপর্যয় ঘটাই। কারিগরি মেধার সঙ্গে তাল মেলানোর মতো এক ধরনের আধ্যাত্মিকতার অস্তিত্ব না থাকলে আমাদের গ্রহটিকে বাঁচানোর বেলায় সন্দেহের অবকাশ রয়েছে। একেবারে খাঁটি যৌক্তিক শিক্ষা পর্যাপ্ত প্রমাণিত হবে না। অনেক ক্ষতি স্বীকার করে আমরা জানতে পেরেছি যে নির্যাতন শিবিরেরই একেবারে লাগোয়া মহান বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব থাকতে পারে। প্রতিটি মানব সন্তানের পবিত্র অলঙ্ঘনীয়তা বিস্মৃত হলে কি ঘটতে পারে অশউইত্য, রুয়ান্ডা, বসনিয়া এবং বিশ্ব-বাণিজ্য কেন্দ্রের ধ্বংস সেটাই তুলে ধরে।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!