প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

ডেথ ট্র্যাপ (১ম খন্ড)
এডভেঞ্চার ৩১ আগস্ট ২০২৩

ডেথ ট্র্যাপ (১ম খন্ড)

কাজী আনোয়ার হোসেন

১৩৬ ভিউ
৫৯ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশা ও অস্ট্রেলিয়ার মত কয়েকটি দেশ মিলে ভাগ করে নিয়েছে ওই বিরান-বিশাল-শীতল-ধবল প্রান্তর। বছরের এক তৃতীয়াংশ সময়ে হয়ে ওঠে আকারে দ্বিগুণ। দিনের পর দিন বয় ওখানে তুমুল তুষার-ঝড়। তাপমাত্রা শূন্যের অনেক নীচে। বরফমোড়া কোনও সাধারণ দেশ নয় ওটি, বরং প্রকাণ্ড একটি জীবিত, জাগ্রত মহাদেশ। এবং সেখানেই শুরু হতে চলেছে মহা জটিল এক নাটকের প্রথম অংক।

উইলকক্স আইস স্টেশন, অ্যান্টার্কটিকা।

১৩ই জুলাই।

তিনঘণ্টা হলো স্টেশনের সঙ্গে রেডিয়ো যোগাযোগ বিচ্ছিন হয়ে গেছে দুই ডুবুরির।

গভীরে নামবার সময় ডাইভিং ছিল নিখুঁত। নেমেছে তারা অনেক নীচে। স্টেশনের দুই সেরা ডুবুরি স্টোন ও অ্যাডামস মাঝে মাঝেই আলাপ করেছে ইন্টারকমে।

আধাআধি নামবার পর রিপ্রেশারাইয করেছে, এরপর পুরো তিন হাজার ফুট নীচে গিয়ে থেমেছে। বেরিয়ে এসেছে ডাইভিং বেল থেকে, একপাশে সরু এক বরফের টানেল ধরে আবারও উঠে গেছে বিশাল এক গুহার দিকে।

পানির তাপমাত্রা ছিল এক দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস। দুবছর আগেও অ্যান্টার্কটিকায় ডাইভিং ছিল প্রায় অসম্ভব, দশ মিনিট পানিতে থাকলে হাইপোথারমিয়ায় মরতে হতো। কিন্তু এখন নেভির জন্য তৈরি থার্মাল-ইলেকট্রিক সুটের কারণে প্রায়জমে যাওয়া পানিতে তিন ঘণ্টারও বেশি ডুবে থাকা যায়।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!