প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

ট্রিবুলেশন্‌স অভ এ চাইনিজ জেন্টলম্যান
অনুবাদ ০৭ আগস্ট ২০২৩

ট্রিবুলেশন্‌স অভ এ চাইনিজ জেন্টলম্যান

জুল ভার্ন

৩৭৫ ভিউ
১৬৮ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
বসে ছিলো ছয় জনে : সান্ধ্য ভোজ চলেছে; মারবেল পাথরের চেয়ারের হাতলে কনুই ঠেকিয়ে পদ্মমূলের টুকরো ঠোকরাতে-ঠোকরাতে বললো একজন, যাই-ই বলো, বেঁচে থাকার মধ্যেও কিন্তু দিব্য সুখ আছে।

তা আছে বৈকি, তবে দুঃখও অনেক, হাঙরের ডানা গলায় বেঁধে গিয়ে কাশছিলো একজন, অনেক কষ্টে কাশির দমকের হাত থেকে রেহাই পেয়ে সে বললো।

তাহলে দার্শনিক হয়ে যাও, এদের মধ্যে একজন ছিলো বয়স্ক, কঠোর রিম-ওলা মস্ত চশমা তার চোখে; সে উপদেশ দিলে, তাহলে দার্শনিকের মতো কোনো উচ্চবাচ্য না-করে জীবন যা দেয়, তা-ই গ্রহণ করো; আজ কেশে-কেশে তোমার দমবন্ধ হয়ে যাবার উপক্রম হয়েছে, কাল এই সোমরসের মতো দেখবে কোথায় উধাও হয়ে গেছে সেই অস্বাচ্ছন্দ্য। জীবন এই রকমই! বলে সে আস্ত এক পাত্রভর্তি মদ ঢেলে দিলো গলায়।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!