প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

টার্নিং পয়েন্টস
জীবনী, স্মৃতিচারণ ১৩ আগস্ট ২০২৩

টার্নিং পয়েন্টস

এ. পি. জে. আবদুল কালাম

৬৭ ভিউ
২০ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
প্রিয় বন্ধুরা, আমার বয়স আশি বছর, টার্নিং পয়েন্টস দিয়ে আমার বইয়ের সংখ্যা একুশ হলো। আমি নতুন দিল্লির ১০ রাজাজী মার্গে আমার বাসায় বসে এক শীতের সকালে এই বইখানা লিখতে শুরু করি। আমার ব্যক্তিগত সচিব এইচ. শেরিডনের সহায়তায় আমি আমার ডায়েরিগুলো ঘেঁটে দেখতে পেলাম আমার জীবনে সাতটা সন্ধিক্ষণ বা চ্যালেঞ্জ ছিল-রাষ্ট্রপতির অফিস ছাড়ার পর আমি যে কাজে ব্রতী হয়ে সাফল্য লাভ করতে চলেছি তাকে অন্তর্ভুক্ত করলে আটটা সন্ধিক্ষণও ধরা যেতে পারে।

আমার জীবনব্যাপী যেসব মানুষ আমার প্রতি তাদের স্নেহ আর ভালোবাসা উজাড় করে দিয়েছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। যারা আমার সাথে সুখ-দুঃখ ও চ্যালেঞ্জের অংশীদার ছিলেন তাদেরকেও জানাই কৃতজ্ঞতা। আমার বইগুলোর পাঠকের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়ে গেছে। অন্যদিকে পাঁচখানা বইয়ের পাঠকের সংখ্যা ১০০,০০০-এর অধিক। আমার বইয়ের অগণিত পাঠকদের প্রতি প্রগাঢ় কৃতজ্ঞতা রইল। বিশেষভাবে, আমার সাফল্য ও ব্যর্থতার তিরিশ বছরেরও অধিককালের সাথী মেজর জেনারেল আর. স্বামীনাথনকে আমার অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি আমার বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শক। টার্নিং পয়েন্টসকে নির্ভুলভাবে বিস্তারিত আঙ্গিকে উপস্থাপন করতে তিনি সার্বিক সহায়তা দান করে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পাণ্ডুলিপি তৈরি করতে ধ্যান শ্যাম শর্মা ও ভিশাল রাস্তোগী’র নিরলস চেষ্টা আর নিবেদন ছাড়া এটা কখনোই বইয়ের রূপ ধারণ করতে পারতো না। নারায়ণ মূর্তি ও ভি. পোনরাজের দেওয়া তথ্য-উপাত্তকে মূল্যায়ন করি। আমার সাথে নিরলসভাবে আমার পাণ্ডুলিপি পর্যালোচনা এবং সুসম্পাদনায় বইটি প্রকাশ করার জন্য আমি প্রকাশকের কাছে ঋণী। আমার পাণ্ডুলিপি স্বল্পসময়ের মধ্যে টাইপ করে মুদ্রণের উদ্দেশ্যে প্রেসে পাঠানোর জন্য আমি আরো ধন্যবাদ দেই রাজিন্দর গানজুকে।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!