প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

জোয়ার ভাটা
গল্প ১৫ সেপ্টেম্বর ২০২৩

জোয়ার ভাটা

সমরেশ বসু

১৪৪ ভিউ
৫১ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
আমি আমার সেই পুরনো দিনগুলিকে স্মরণ করতে চাই। কারণ আমি বুঝতে পারছি, আমার দিন যেন ঘনিয়ে আসছে। অবধারিত মৃত্যুই কি না সেই অনাগত, পা টিপে টিপে আসা ভয়ংকর ছায়াটি, তা জানি নে। মৃত্যুর কি কোনও রূপ আছে? কিন্তু যে-ছায়াটি আমাদের চারদিকে, খুব ধীরগতি চোখ-খাবলার মতো এগিয়ে আসছে একটু একটু করে, সে মৃত্যুই কি না আমি জানি নে। হলে আমি অবাক হব না।

কেন?

না, আমি পুরনো দিনগুলির কথা চিন্তা করতে চাইছি। চাইছি। বললে ভুল বলা হয়। প্রাকৃতিক নিয়মের মতো একটি অপ্রতিরোধ্য গতিতে পুরনো দিনের সেই সব স্মৃতি যেন চুঁইয়ে চুঁইয়ে আসছে। অনেকদিন ধরেই, বোধ হয়, মাটির তলায় চাপা পড়ে থাকা সেইসব দিনের কাহিনী আমার পাথুরে প্রতিরোধকে ভাঙছিল। একটু একটু করে। ফাটল সে পেয়েছে। এক বার যখন তা চোঁয়াতে আরম্ভ করেছে, এ বাঁধ ভাঙতে আর দেরি হবে না।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!