প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

গল্পসংগ্রহ–প্রমথ চৌধুরী
গল্প ২৯ আগস্ট ২০২৩

গল্পসংগ্রহ–প্রমথ চৌধুরী

প্রমথ চৌধুরী

১০২ ভিউ
৭০ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
তখন আমি অক্সফোর্ডে। শীতাপগমে নববসন্তের সঞ্চার হইয়াছে। অভিভাবকেরা রাগ করিতে পারেন, কিন্তু বসন্তকাল পড়াশুনার জন্য হয় নাই। পৃথিবীতে বরাবর যে ছয়টা করিয়া ঋতুপরিবর্তন প্রচলিত হইয়া আসিয়াছে তাহার কি প্রয়োজন ছিল, যদি সকল ঋতুতেই কর্তব্য পালন করিতে হইবে!

ফাঁকি দেবার একটা সময় আছে, ভালো ছেলেরা সেটা বোঝে না। তাহারা শীতবসন্ত মানিয়া চলে না, এমনি কাণ্ডজ্ঞানবিহীন। একদিন পূর্ণিমারাত্রে শেক্সপীয়রের নাটকে কোনো-এক নরনারীযুগল বলিয়াছিল, এমন রাত্রি নিদ্রার জন্য হয় নাই। কিন্তু কবির নাটকে স্থান পায় নাই এমন অনেক নরনারীযুগল আছে যাহারা প্রতিরাত্রেই ঘুমায়। তাহাদের শরীর দিব্য সুস্থ থাকে। কিন্তু পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া যাহাদের কাছে পূর্ণিমা-অমাবস্যা চিরদিন সমান রহিয়া গেল, অত্যন্ত সুস্থ শরীরটাকে সুদীর্ঘকাল বহন করিয়া তাহাদের লাভ কি?

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!