প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

কৃষ্ণগহ্বর, শিশু মহাবিশ্ব ও অন্যান্য
অনুবাদ ১৮ আগস্ট ২০২৩

কৃষ্ণগহ্বর, শিশু মহাবিশ্ব ও অন্যান্য

স্টিফেন হকিং

১৭৬ ভিউ
৭৫ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
এই বইটি ১৯৭৬ থেকে ১৯৯২ এর ভিতরে লেখা আমার কয়েকটি রচনার সংগ্রহ। বইটির বিস্তার রয়েছে আত্মজীবনীমূলক প্রবন্ধ থেকে বিজ্ঞানের দর্শন অবধি, আর রয়েছে বিজ্ঞান ও মহাবিশ্ব সম্পর্কে আমি যে উত্তেজনা বোধ করি সেটা ব্যাখ্যা করার প্রচেষ্টা। এ বইয়ের শেষে রয়েছে ডেজার্ট আইল্যান্ড ডিস [Desert Island-Discs] এর অনুলিখন। সে অনুষ্ঠানে আমি ছিলাম। অনুষ্ঠানটি ব্রিটিশ রীতির একটি বৈশিষ্ট্য। এ অনুষ্ঠানে অতিথিকে কল্পনা করতে বলা হয় যেন তাকে একটি মরুদ্বীপে ফেলে দেওয়া হয়েছে। তাঁকে উদ্ধার না করা পর্যন্ত সময় কাটাবার জন্য আটখানা রেকর্ড বেছে নিতে বলা হয়। সৌভাগ্যক্রমে সভ্য জগতে ফিরে আসার জন্য আমাকে খুব বেশি দেরি করতে হয়নি।

এই রচনাগুলো ১৬ বছর ধরে লেখা। সেজন্য এগুলোতে আমার তদানীন্তন জ্ঞানের প্রতিফলন রয়েছে। আশা করি, কালে কালে আমার জ্ঞানটা একটু বেড়েছে। সেজন্য আমি প্রতিটি রচনার কাল এবং উপলক্ষ লিখে দিয়েছি। প্রতিটি লেখাই স্বয়ংসম্পূর্ণ হওয়ার কথা ছিল। সেজন্য কিছু কিছু পুনরুক্তি হওয়া অবশ্যম্ভাবী এবং তা একটু হয়েছে। আমি চেষ্টা করেছি সেটা কমাতে। তবুও কিছু কিছু রয়ে গেছে।

এই বইয়ের কয়েকটি লেখা ছিল বক্তৃতার পাণ্ডুলিপি। আমার কণ্ঠস্বর তখন এমন অস্পষ্ট ছিল যে বক্তৃতা কিংবা বৈজ্ঞানিক আলোচনাসভায় আমার কথা বলতে হত অন্য কারও মাধ্যমে। সাধারণত তাঁরা ছিলেন আমার কোন গবেষক ছাত্র। তারা আমার কথা বুঝতে পারতেন কিংবা আমার রচনা পাঠ করতেন। কিন্তু ১৯৮৫ সালে আমার একটা অপারেশান হয়, তার ফলে আমার কথা বলার ক্ষমতা সম্পূর্ণ লুপ্ত হয়ে যায়। কিছুকাল পর্যন্ত আমার যোগাযোগ রক্ষা করার সমস্ত উপায়ই লুপ্ত হয়। পরবর্তীকালে আমি একটি কম্পিউটার সিস্টেম পাই, আর পাই খুব ভাল একটি বাক্য সংশ্লেষক (স্পীচ সিনথেসাইজার speech synthesizer)। আমি অবাক হয়ে দেখলাম আমি সাধারণ মানুষের জন্য একজন সার্থক বক্তা আর বৃহৎ শ্ৰোতৃমণ্ডলীর সামনে ভাল বক্তৃতা করতে পারি । বিজ্ঞান ব্যাখ্যা করতে এবং প্রশ্নের উত্তর দিতে আমার ভাল লাগে। আমি নিশ্চিত যে কাজটা আমাকে আরও ভাল করে শিখতে হবে। কিন্তু আশা করি আমার উন্নতি হচ্ছে। এই বইটি পড়ে আপনি বিচার করতে পারবেন সত্যি আমার উন্নতি হচ্ছে কিনা।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!