প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

কিশোর রহস্য রোমাঞ্চ গল্পসমগ্র
কিশোর সাহিত্য ১৩ নভেম্বর ২০২৩

কিশোর রহস্য রোমাঞ্চ গল্পসমগ্র

আলী ইমাম

৯৫ ভিউ
২৬ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
বৈশাখের এই লাল রোদের দুপুরগুলো কেমন তেতে থাকে। বাতাস যেন আগুনের হল্কা ছড়ায়। গাছের পাতা থির হয়ে আছে। চারদিক ঝলসাচ্ছে। কেমন ফোসকা পড়া গরম। সাঁ সাঁ করে লোক বোঝাই বাস ছুটে যাচ্ছে । পিকু হাঁটতে হাঁটতে ভাবে, আহ্, এখন যদি ঝমঝম করে বৃষ্টি নামত তবে কী চমৎকারই না হতো। আকাশে জমত ঘন কালো মেঘ । ভিজে মেঘের দুপুর হতো। কথাটা ভাবতেই পিকুর মনে হলো অনেকদিন বৃষ্টি হয় না এ শহরে। শরীর যেন বৃষ্টির ফোঁটা মেখে নেবার জন্যে অস্থির হয়ে আছে।

একবার খরার সময় উত্তরবঙ্গে গিয়েছিল ছোটকাকুর সঙ্গে। আদিবাসীদের গ্রামের লোকসংগীত সংগ্রহ করার জন্যে ছোটকাকু এখানে এসেছেন। হাওয়াই দ্বীপের ইস্ট ওয়েস্ট কেন্দ্রে দক্ষিণ-পূর্ব এশিয়ার লোকসংগীতের ওপর গবেষণা করছেন তিনি। সাঁওতালদের গ্রামে গিয়ে দেখে ওরা বৃষ্টির জন্যে প্রার্থনা করে গান গাইছে। মাঠে জড়ো হয়ে কালো কবুতর বলি দিচ্ছে। পায়রার রক্ত ছিটিয়ে দিচ্ছে মাটিতে। আর অদ্ভুত সুরে গান গাইছে।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!