প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

এ শর্ট হিস্টরি অব আওরঙ্গজেব
ইতিহাস ও ঐতিহ্য ০৪ সেপ্টেম্বর ২০২৩

এ শর্ট হিস্টরি অব আওরঙ্গজেব

যদুনাথ সরকার

১৭৫ ভিউ
৫৭ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
আওরঙ্গজেবের ইতিহাস প্রকৃতপক্ষে ভারতবর্ষেরই ষাট বছরের ইতিহাস। সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধব্যাপী তাঁর নিজ শাসনকাল (১৬৫৮-১৭০৭) আমাদের দেশের ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। তার অধীনেই মোগল সাম্রাজ্য সবচেয়ে বিস্তৃতি লাভ করে, আর ইতিহাসের প্রারম্ভ থেকে ব্রিটিশ শক্তির উত্থান পর্যন্ত এটাই ছিল ভারতের সর্ববৃহৎ একক রাষ্ট্র। গজনি থেকে চাটগাঁ, কাশ্মির থেকে কর্ণাটক, সমগ্র ভারতবর্ষ মেনে চলত একই রাজদণ্ডের অনুশাসন। এই শাসনকালই ছিল ভারতবর্ষে ইসলামের সর্বশেষ অগ্রযাত্রার কাল। নজিরবিহীন বিশাল এই সাম্রাজ্য গড়ে উঠেছিল একক রাজনৈতিক ব্যবস্থার অধীনে। প্রদেশগুলো অধীন রাজাদের দ্বারা পরোক্ষভাবে নয়, বরং প্রত্যক্ষভাবে শাসিত হতে সম্রাটের কর্মচারীদের দ্বারা। সেই হিসেবে আওরঙ্গজেবের ভারতীয় সাম্রাজ্য ছিল অশোক, সমুদ্র গুপ্ত কিংবা হর্ষবর্ধনের সাম্রাজ্যের চেয়েও বড়।

কিন্তু যে শাসনকাল ব্রিটিশ-পূর্ববর্তী সর্ববৃহৎ ভারতীয় সাম্রাজ্যের উত্থান দেখেছিল, সেটাই আবার দেখেছিল তার অনিবার্য ভাঙন আর পতনের চিহ্ন। পারস্যের নাদির শাহ কিংবা আফগানিস্তানের আহমদ শাহ বাদশাহিকে রাজতন্ত্রের এক অক্ষম ছায়া হিসেবে প্রমাণ করার অনেক আগে, মারাঠা ষড়যন্ত্রের অনেক আগে, এমনকি আওরঙ্গজেব চোখ বুজবার আগেই মোগল সাম্রাজ্য অর্থ এবং গৌরবের দিক থেকে দেউলিয়া হয়ে পড়েছিল, শাসনব্যবস্থা ভেঙে পড়েছিল, প্রকাণ্ড এই সাম্রাজ্যের রক্ষণাবেক্ষণের প্রশ্নে সাম্রাজ্যিক শক্তি স্বীকার করেছিল তার অক্ষমতা।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!