প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

ইন সার্চ অভ দ্য কাস্টঅ্যাওয়েজ
এডভেঞ্চার ১২ মার্চ ২০২৪

ইন সার্চ অভ দ্য কাস্টঅ্যাওয়েজ

জুল ভার্ন

১৫১ ভিউ
৫৯ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
হাওয়া আসছিলো দক্ষিণপশ্চিম থেকে। সেই হাওয়া ঠেলে ভেসে চলেছিলো মস্ত-একটা প্রমোদতরী, উত্তর প্রণালী দিয়ে। মাস্তুলের ডগায় পৎ পৎ ক’রে উড়ছে ব্রিটিশ সাম্রাজ্যের ঝাণ্ডা, তার নিচে নীল বলয়ের ওপর সোনালি জরিতে লেখা E.G., আর তাকে ঘিরে আছে বংশপ্রতীক, ছোটো-একটি মুকুট, কোনো আর্ল-এর পারিবারিক আভিজাত্যের চিহ্ন নিশ্চয়ই। বাষ্পেচলা এই প্রমোদতরীটির নাম ‘ডানকান’।’ডানকান’-এর মালিক লর্ড এডওয়ার্ড গ্লেনারভন হাউস অভ লর্ডস-এ যান বটে, দেশের ভূত-ভবিষ্যৎ-বর্তমান নিয়ে সেখানে কথাও বলেন, তবে তাঁর রক্তের মধ্যে আছে নীল সমুদ্রের নেশা : লালরক্ত যতটা-না নীল, তার চাইতেও বেশি-নীল বোধহয় এই সমুদ্রের টানই। রয়্যাল টেমস ইয়ট ক্লাবের তিনি নামজাদা সদস্য—কতবার যে তাঁর বিলাসবহুল ইয়ট নিয়ে পাড়ি দিয়েছেন, বাজি লড়েছেন, তার ইয়ত্তা নেই। এবার কিন্তু নিছক দৌড়ের বাজি বা অ্যাডভেনচারের নেশায় তিনি তাঁর এই মস্ত প্রমোদতরীটি নিয়ে এই প্রণালীর জলে বেরিয়ে পড়েননি, এবার তিনি বেরিয়েছেন তাঁর নবপরিণীতা পত্নী তরুণী লেডি হেলেনাকে নিয়ে, নিছকই শখের বেড়ানো। সঙ্গে আছেন তাঁর তুতোভাই মেজর ম্যাকন্যাব্‌স। গোড়ায় যাবেন গ্লাসগো, তারপর বারদরিয়ায় প্রমোদভ্রমণে।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!